Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
West Bengal Elections 2026

এবার ভোটের কাজে গাড়ি দিলে মিলবে বাড়তি টাকা! ১০ শতাংশ বাড়ল ভাড়া

দিনপিছু সাধারণ বাসের ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা করা হয়েছে। মিনিবাসের ভাড়া ২০৯০ টাকা থেকে ২৩০০ টাকা করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৬:০৩

options
link
এবার ভোটের কাজে গাড়ি দিলে মিলবে বাড়তি টাকা! ১০ শতাংশ বাড়ল ভাড়া zoom
এবার ভোটের কাজে গাড়ি দিলে মিলবে বাড়তি টাকা! ১০ শতাংশ ভাড়া বাড়াল কমিশন

ভোটের (West Bengal Elections 2026) কাজে নেওয়া গাড়ির ভাড়া গতবারের তুলনায় ১০ শতাংশ বাড়ানো হল। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। পাশাপাশি গাড়ির সঙ্গে থাকা চালক এবং খালাসিদের জন্য খোরাকিও বৃদ্ধি করা হয়েছে ১০ শতাংশ।

নির্বাচনের কাজের জন্য বাস-সহ অনেক যাত্রীবাহী গাড়ি ভাড়া নেওয়া হয়। সেই সব গাড়ি ভাড়া নিলে এবার মালিকদের কত টাকা করে দেবে কমিশন, তা স্থির করে দিল সরকার। চালক ও খালাসিদের খোরাকিবাবদ ২৮০ টাকা ধার্য করা হয়েছে। এ বার দিনপিছু সাধারণ বাসের ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা করা হয়েছে। মিনিবাসের ভাড়া ২০৯০ টাকা থেকে ২৩০০ টাকা করা হয়েছে। এ ছাড়াও ছোট যাত্রীবাহী গাড়ির (চালক-সহ সাতজন যাত্রী) ভাড়া ৮৯০ থেকে বেড়ে ৯৮০ টাকা হয়েছে। পাশাপাশি এ বছর নির্বাচনে ছোট, বড় ‘ম্যাক্সি ক্যাব’ নেওয়া হচ্ছে। ছোট ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া ১৩১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৪০ টাকা এবং বড় ‘ম্যাক্সি ক্যাব’-এর ভাড়া ১৫৬০ টাকা থেকে বেড়ে ১৭২০ টাকা হয়েছে।

Advertisement

অনেক ভারী গাড়িও ব্যবহার করা হবে নির্বাচনে (West Bengal Elections 2026)। সব গাড়িরই এবার ভাড়া বাড়ানো হয়েছে। নেওয়া হচ্ছে স্কুলবাস, পুলকারও, ট্রাক, ট্রাক্টর, অটো, ই-অটোও থাকবে নির্বাচনের কাজে। অটোর ভাড়া নির্ধারিত হয়েছে ৫৫০, ই-রিকশার ৮৫০ টাকা। মোট ১৯ রকম গাড়ি নেওয়া হচ্ছে এবার ভোটকর্মীদের যাতায়াতের জন্য। ইতিমধ্যেই সেই গাড়ি রিকুইজিশনের পর্ব চলছে। একইসঙ্গে এবার বাড়ল চালক এবং কন্ডাক্টরদের খোরাকির খরচও। তাও ১০ শতাংশ করে বৃদ্ধি করা হয়েছে। নন এসি গাড়ির পাশাপাশি কিছু এসি গাড়িও ভাড়া করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। বাস-মিনি বাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “১০ শতাংশ ভাড়া আগের বারের তুলনায় বেড়েছে। এটাকে মন্দের ভালো বলা চলে।” একই বক্তব্য সিটি সাবার্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহারও। তিনি বলেন, “দু’বছরে সবকিছুর দামই বেড়েছে। তাই আমরা অনেকবার করে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছিলাম।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.