মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণেশ পুজো। যা ঘিরে উন্মাদনাও তুঙ্গে। বাপ্পার আরাধনায় বহু আগেই থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। এই আবহেই মুম্বইয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভুলেশ্বর এলাকায় গণেশ চতুর্থীর শোভাযাত্রা নিয়ে মণ্ডপে যাওয়া সময় বিশালকার মূর্তি বহনের কাঠামো আচমকা উলটে পড়ে গাড়ি থেকে। তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় দু’জনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ৫ জন, তাঁদের মধ্যে রয়েছে ২ শিশুও।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত সাড়ে ৯নাগাদ ভূলেশ্বরের জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ‘ভূলেশ্বরচা রাজা’ নামে পরিচিত বিশাল গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রা চলছিল। সেই সময়ে মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উলটে যায়। সেই সময় হুড়মুড়িয়ে ভিড়ের মধ্যেই পড়ে যায় সেটি, নীচে চাপা পড়ে যান দু’জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই ফায়ার ব্রিগেড, মুম্বই পুলিশ, ট্রাফিক পুলিশ, পুরসভার কর্মীরা। মূর্তিটির উচ্চতা ২২ ফুটেরও বেশি বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উৎসবের আগে এই দুর্ঘটনা শোভাযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে।
#WATCH | Mumbai, Maharashtra | Two dead and five injured after a massive Ganesh Idol of Bhuleshwar Cha Raja fell during its arrival procession at the Balaram Merchant Road in the Bhuleshwar area.
The names of the deceased are Sanket Nevshe, 33 years, and Brijesh Hemant Joshi,… pic.twitter.com/QMOC0Y1oLr
— ANI (@ANI) August 22, 2026
সর্বশেষ খবর
-
দেড়দিনেই খাঁচায় বাঘ! স্টার্কের কোপে অজিদের বিরুদ্ধে মহালজ্জার টেস্ট হার বাংলাদেশের
-
বেগুন পোড়া খাওয়ার পর থেকেই বমি! অসুস্থ হয়ে মৃত্যু ৯ মাসের শিশু সহ ৩ জনের
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি, ‘পচা’ ভাদ্রের শুরুতেও ভাসবে বাংলা! কী বলছে হাওয়া অফিস?
-
বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথের ১৯টি বই ‘ফেরত’ দেননি মমতা! আতান্তরে কর্মীরা
-
‘আমিই খুন করেছি’, নিজ্জর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোল্ডি ব্রারের! ‘ফাঁস’ অডিও