আন্তঃরাজ্য সীমানা নিয়ে ভোটমুখী অসম ও পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের নোডাল অফিসারদের নিয়ে বৈঠকে বসেছে কমিশন। এই দুই রাজ্যের উচ্চ পর্যায়ের আধিকারিকদের পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলির অধিকারীকদেরও বৈঠকে ডাকা হয়েছে।
অসম ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2026)। নির্বাচন শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। এই দুই রাজ্যের প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, ত্রিপুরা। এই রাজ্যগুলির সীমানায় নিরাপত্তা বাড়াতেই এই বৈঠক। প্রতিবেশী রাজ্যগুলির থেকে সীমান্তবর্তী জেলাগুলিতে অর্থ, অবৈধ অস্ত্র, দুষ্কৃতীরা যেন অসম ও বাংলায় প্রবেশ করতে না পারে। সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এই বৈঠক বলে সূত্র মারফত খবর।
আরও পড়ুন:

উল্লেখ্য, গতকাল সোমবার উত্তরবঙ্গের বক্সিরহাট থানা এলাকার দু’টি পৃথক নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে তিনটি গাড়ি থেকে ৩ লক্ষ ৭০ হাজারের বেশি নগদ টাকা উদ্ধার করে পুলিশ ও এসএসটি টিমের আধিকারিকরা। এই ঘটনায় অসমের এক বাসিন্দা-সহ ৩ জনকে আটক করা হয়েছে। বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2026) আগে নগদ উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে। শুধু বক্সিরহাট নয়, নিউটাউনেও টাকা উদ্ধারের ঘটনা ঘটে। এই ধরনের কোনও ঘটনা ভোটমুখী অসম ও বাংলায় না ঘটে তার জন্য নাকা চেকিং, পুলিশি নজরদারির পাশআপাশি কড়া সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন। খবর এমনটাই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক
নিবেদিত


