সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনধে স্কুলে আসেননি৷ আর তাই শনিবার স্কুলে ঢুকতেই পারলেন না সুভাষগঞ্জ দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষক-শিক্ষিকা৷ অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের বাধাতেই স্কুলে ঢুকতে পারেননি তাঁরা৷ ফলে ব্যাহত হয় স্কুলের স্বাভাবিক কর্মসূচি৷
ঘটনা রায়গঞ্জে৷ স্কুল খোলা থাকলেও আসেননি প্রধান শিক্ষক-সহ ছয় শিক্ষক, শিক্ষিকা৷ শনিবার ঠিক সময়ে তাঁরা স্কুলে এলেও স্কুলগেটে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷ ঘটনার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক শান্তনু অধিকারী জানিয়েছেন, “আমরা এবিপিটিএ-র সমর্থক এবং স্কুলের কমিটির তরফ থেকে বনধ সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক স্কুলে আসেননি শিক্ষক-শিক্ষিকারা৷ তবে এক শিক্ষিকা, যিনি বনধ সমর্থন করেন না, তিনি সঠিক সময়েই স্কুলে এসেছিলেন গতকাল৷ শনিবার আমরা যখন স্কুলে ঢুকতে যাই তখন তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় কয়েকজন মানুষ আমাদের স্কুলে ঢুকতে বাধা দেন৷ ফলে আজকে পূর্ব নির্ধারিত সাফাই কর্মসূচি করা সম্ভব হয়নি৷ পরীক্ষা ছিল তাও হয়নি৷ এমনকী আজ ছাত্র-ছাত্রীরা এলে তাদের মিড ডে মিল দেওয়াও সম্ভব হয়নি৷” স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন ব্যহত হওয়ার জন্য নির্দিষ্টভাবে তৃণমূল নেতৃত্বের প্রতিই অভিযোগ করেন তিনি৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য জানাচ্ছে, তৃণমূলই বাধা দিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে৷
শনিবার ডালহৌসি জুটমিলেও দেখা যায় একই ছবি৷ বনধের সমর্থনে যে শ্রমিকরা আসেননি, তাদের ঢুকতে বাধা দেওয়া জুটমিলেও৷
সর্বশেষ খবর
-
‘মমতার জন্য আদর্শহীন ইভেন্টে পরিণত ২১ জুলাই’, তোপ প্রদেশ কংগ্রেসের
-
গৌরবের তালিকায় বাটিক, একতারাও! বাংলার ঝুলিতে ১২ নতুন জিআই ট্যাগ
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের