TMC

পানিহাটির তৃণমূল কার্যালয় থেকে মিলল কয়েক হাজার আধার কার্ড! চাঞ্চল্য

তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে উদ্ধার হল হাজার হাজার আধার কার্ড। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। কী কারণে ওইসব কার্ড ওখানে জমা ছিল? সেই নিয়ে জোর জল্পনা দেখা দিয়েছে। ওইসব আধার কার্ড কি কোনও দুর্নীতিতে কাজে লাগানোর জন্য রাখা হয়েছে?

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৭:৪৩

options
link
পানিহাটির তৃণমূল কার্যালয় থেকে মিলল কয়েক হাজার আধার কার্ড! চাঞ্চল্য
তৃণমূল কার্যালয় থেকে মিলল কয়েক হাজার আধার কার্ড!

তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে উদ্ধার হল হাজার হাজার আধার কার্ড। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। কী কারণে ওইসব কার্ড ওখানে জমা ছিল? সেই নিয়ে জোর জল্পনা দেখা দিয়েছে। ওইসব আধার কার্ড কি কোনও দুর্নীতিতে কাজে লাগানোর জন্য রাখা হয়েছে? সেই প্রশ্ন বিজেপির তরফে তোলা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। কাউন্সিলরও ওই বিষয়ে কিছু জানেন না, তেমনই জানিয়েছেন।

Advertisement

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ধরাশায়ী। পানিহাটি আগে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। এবার ওই কেন্দ্রে বিজেপি জিতেছে। ভোটে জিতে বিধায়ক হয়েছেন অভয়ার মা। পানিহাটি এলাকায় তৃণমূল কংগ্রেস একাধিক জায়গা দখল করে পার্টি অফিস বানিয়ে রাখে বলে অভিযোগ। পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হল রয়েছে। সেটিই দখল করে দলীয় কার্যালয়ের কাজকর্ম করত বলে অভিযোগ। সেখানেই হাজির হন বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা। তৃণমূলের কার্যালয় সেখান থেকে সরিয়ে নিতে বলা হয়।

Advertisement

ওই ঘরের এক কোনায় একটি টেবিল ছিল। সেখানে নজর আটকে যায় বিজেপি কর্মীদের। টেবিলের নিচের অংশ থেকে বেরিয়ে পড়ে গোছা গোছা আধার কার্ড! অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের অনেকে আবেদন করে আধার কার্ড হাতে পাননি। ইন্টারনেট থেকে কার্ড নামিয়ে প্রিন্ট করে অনেকে কাজ চালাচ্ছেন! এদিকে ওই কার্যালয়ে সিল করা আধার কার্ড পাওয়া গিয়েছে। কীভাবে অত কার্ড সেখানে এল? সেই প্রশ্ন উঠেছে। প্রায় তিন হাজার আধার কার্ড সেখান থেকে উদ্ধার হয়েছে বলে অভিযোগ। তৃণমূল ওইসব কার্ড দুর্নীতিতে কি ব্যবহার করত? সেই প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূলের তরফে কাউন্সিলর জানিয়েছেন, কীভাবে ওইসব কার্ড সেখানে রাখা হয়েছে, জানা নেই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই বিষয়ে কোনও কথা বলতে রাজি হয়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.