মাঝরাতে আচমকা অগ্নিকাণ্ড (Fire Incident)। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তিন তলা বাড়ি ও একটি কাপড়ের দোকান। এই ঘটনায় এক কিশোর-সহ একই পরিবারের তিন জন গুরুতর আহত হন। শুক্রবার গভীর রাতে সালানপুর (Salanpur) ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামডি রোডের বাসিন্দা তথা ব্যবসায়ী উদয় ঘোষের বাড়ির নিচে একটি পোশাকের দোকান রয়েছে। পুজোর আর বেশি দেরি নেই। সেই কারণে দোকানে প্রচুর নতুন জামাকাপড় মজুত ছিল। রাত দেড়টা নাগাদ হঠাৎ সেখানে আগুন লাগে। ঘুমের ঘোরে টের পেয়ে উদয়বাবু দরজা খুলতেই আগুনের শিখা তাঁদের গ্রাস করে। এতে উদয়বাবু, তাঁর স্ত্রী পম্পা ঘোষ এবং তাঁদের ১২ বছরের ছেলের হাত-পা মারাত্মকভাবে পুড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। তবে দমকল কেন্দ্র ওই এলাকা থেকে বেশ কিছুটা দূরে। তাই ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় দমকলের। প্রায় ১ ঘণ্টা পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে।
রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা দ্রুত পৌঁছে ছাদ থেকে পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করেন। জখম তিনজনকে প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। এদিকে এই ঘটনার পর রূপনারায়ণপুরে একটি স্থায়ী দমকল কেন্দ্রের দাবি ফের জোরালো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স দলের, প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে পালালেন কোচ
-
‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’
-
‘আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো’, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস ‘দখল’ নিয়েও খোঁচা!
-
পরিচালক রাজা চন্দর সঙ্গে আট বছরের দাম্পত্য, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান
-
টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই