Tina Bhowmick Saha

‘বাড়িতে সোনা, সব্যসাচীর বান্ধবী’ শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন টিনা, কী বললেন?

গত মাসের শেষের দিকে নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার তেহট্টের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩ কেজি সোনা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ২০:০০

options
link
‘বাড়িতে সোনা, সব্যসাচীর বান্ধবী’ শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন টিনা, কী বললেন?
সব্যসাচীর সঙ্গে বান্ধবী তত্ত্ব খারিজ টিনার।

গত মাসের শেষের দিকে নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার তেহট্টের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩ কেজি সোনা। বেআইনি কাজকর্মে তিনি বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের ছায়াসঙ্গী হিসেবেই কাজ করেছেন বলে জানতে পেরেছিল পুলিশ। সেই সূত্র ধরেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। বৃহস্পতিবার জেলা পরিষদের দপ্তরে সোনা উদ্ধার প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করতেই চটে যান টিনা। পাশাপাশি সব্যসাচীর ‘বান্ধবী-তত্ত্ব’ -ও খারিজ করে দেন তৃণমূল নেত্রী।

Advertisement

এদিন সাংবাদিকরা তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার বিষয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান টিনা। প্রশ্নের জবাবে কার্যত চড়া সুরেই তিনি জবাব দেন, ‘আগে ঠিক করে নিন সাড়ে তিন কেজি না তিন কেজি সোনা। আপনারা তো সূত্র মারফত আমাকে বান্ধবীও দেখাচ্ছেন। কারও না কারও মতাদর্শ মেনে আমরা সবাই চলি। আসলে সম্পর্ক কী, না জেনেই বান্ধবী বলে দিচ্ছেন। বাড়িতে কী ঘটেছে, সেটা তো আইনি বিষয়। আমি একজন শিক্ষিকা, সম্মানের সঙ্গে সমাজে চলাফেরা করি। আমাকে বান্ধবী আ্যাখ্যা দেওয়া বন্ধ করুন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মাসের ২২ তারিখ গভীর রাতে নদিয়ার তেহট্টে তল্লাশি চালিয়েছিল বিধাননগর পুলিশ। সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। এই নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছিল। সেই সূত্রে টিনার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩ কেজি সোনার গয়না। হিসেবনিকেশ করে তদন্তকারীরা জানিয়েছিলেন, উদ্ধার হওয়া ওই সোনার বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি।

Advertisement
টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার সোনা।

চলতি মাসের গোড়ার দিকে তোলাবাজি, বেআইনি সম্পত্তি-সহ একাধিক অভিযোগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে তাল তাল সোনা কিনেছেন। তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে সেসব সোনা কেনার রসিদ হাতে এসেছিল তদন্তকারীদের। উদ্ধার হয় প্রায় সাড়ে ৩ কেজি সোনাও। পরে সেই সূত্র ধরেই দেখা যায়, শুধু নিজেই নন, প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদেরও সোনা কিনতে সাহায্য করেছেন সব্যসাচী। তদন্তের সূত্র ধরেই টিনার বাড়িতেও তল্লাশি অভিযান চলে। তবে বৃহস্পতিবার সে বিষয় প্রশ্ন ওঠায় কার্যত রেগে আগুন নেত্রী নিজেকে সব্যসাচী দত্তের সঙ্গী হিসেবে  মানতেই চাইলেন না! 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.