Kulti

আম্বেদকর কার, কারা বসাবে মূর্তি? কুলটিতে একই জায়গায় পৃথক ভূমিপুজো নিয়ে দ্বন্দ্বে তৃণমূল-বিজেপি

ভারতের সংবিধানের রচয়িতা বিআর আম্বেদকর কার? কার্যত তেমনই দড়ি টানাটানি চলল আসানসোলের কুলটির নিয়ামতপুরে। আম্বেদকরের কারা বসাবে? তৃণমূল ও বিজেপির এসটি এসসি সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়াল। আজ, শুক্রবার দুই পৃথক দলের এসটি, এসসি সমাজ নামল আম্বেদকর মূর্তি স্থাপনের আগে ভূমি পুজোর প্রতিযোগিতায়।

Advertisement
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৮:৩৬

options
link
আম্বেদকর কার, কারা বসাবে মূর্তি? কুলটিতে একই জায়গায় পৃথক ভূমিপুজো নিয়ে দ্বন্দ্বে তৃণমূল-বিজেপি
কুলটিতে একই জায়গায় পৃথক ভূমিপুজো নিয়ে দ্বন্দ্ব। নিজস্ব চিত্র

ভারতের সংবিধানের রচয়িতা বিআর আম্বেদকর কার? কার্যত তেমনই দড়ি টানাটানি চলল আসানসোলের কুলটির নিয়ামতপুরে। আম্বেদকরের কারা বসাবে? তৃণমূল ও বিজেপির এসটি এসসি সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়াল। আজ, শুক্রবার দুই পৃথক দলের এসটি, এসসি সমাজ নামল আম্বেদকর মূর্তি স্থাপনের আগে ভূমি পুজোর প্রতিযোগিতায়। বিপুল সংখ্যায় পুলিশ এলাকায় উপস্থিত ছিল। ফলে কোনও অঘটন ঘটার আগেই দু’পক্ষকে সরিয়ে দেয় পুলিশ। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার কুলটির ইস্কো বাইপাস নিয়ামতপুর মোড়ে বিআর আম্বেদকর মূর্তি বসানোর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। মূর্তি বসাবে সেইল আইএসপি ইস্কো কর্তৃপক্ষ। গতদিন ইস্কো আধিকারিকদের সঙ্গে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ওই জায়গা পরিদর্শন করেন। তারপরেই শুরু হয়ে যায় বিভেদ। অভিযোগ, ওই খবর পেয়ে বুধবার বিকেলে কুলটি তৃণমূল নেতৃত্ব ওই জায়গায় গিয়েছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলের তরফে সেখানেই বিআর আম্বেদকরের মূর্তি স্থাপনের জন্য শিলান্যাস করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূলের তরফে দাবি, কয়েক বছর আগে থেকেই সেখানে আম্বেদকরের মূর্তি বসানোর পরিকল্পনা তাদের ছিল। কিন্তু ওই জায়গায় ইস্কো কর্তৃপক্ষ মূর্তি বসানোর অনুমতি তাদের দেওয়া হয়নি। কর্মসূচিতেও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সামনেই বিধানসভা নির্বাচন। সেই আবহে বিজেপি বিধায়ককে ওই জায়গায় নিয়ে গিয়ে মূর্তি বসাতে চাইছে ইস্কো। বিজেপিকে প্রচার পাইয়ে দিতে ওই সংস্থা দ্বিচারিতা করছে বলে তৃণমূলের তরফে অভিযোগ।

Advertisement

এই অবস্থায় দুই রাজনৈতিক দলের সংগঠনের তরফে পৃথকভাবে ভূমিপুজো করা হয়! এদিন ওই জায়গায় প্রথমে তৃণমূলের এসটি-এসসি-ওবিসি ও বাউরি সমাজের সমর্থক-কর্মীরা যায়। নারকেল ফাটিয়ে ভূমিপুজো করা হয়। কিছু সময়ের মধ্যেই বিজেপির এসটি-এসসি-ওবিসি ও হরিজন সমাজের সমর্থকরা সেখানে যায়। একইভাবে সেখানে ভূমিপুজো করা হয়। দু’পক্ষের জমায়েতের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রচুর সংখ্যায় পুলিশও এলাকায় মোতাতেন ছিল ঘটনাস্থলে। দু’পক্ষকেই দূরে সরিয়ে দেওয়া হয়। তবে ঘটনা নিয়ে যথেষ্ঠ উত্তেজনা রয়েছে এলাকায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন