রবিবার গভীর রাতে ক্যানিংয়ের (Canning) তৃণমূল বুথ সভাপতির বাড়িতে তল্লাশি অভিযানে যেতেই চোখ কপালে ওঠে পুলিশের। উদ্ধার আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, বোমা। বাড়ি থেকেই ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গাদবেড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে আলাউদ্দিনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় একটি দেশি লম্বা আগ্নেয়াস্ত্র, একটি দেশি ছোট পাইপগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা। এরপরই ওই তৃণমূল নেতাকে পাকড়াও করে পুলিশ।

ধৃতকে সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কেন মজুত রাখা হয়েছিল, তা জানতে চান তদন্তকারীরা। কী উদ্দেশে বাড়িতে অস্ত্রভাণ্ডার, ওই নেতার সঙ্গে আরও কারা জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা