Tmc leader arrested

শিবপুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, মুম্বই থেকে গ্রেপ্তার পলাতক তৃণমূল নেতা

বাড়িতে তাঁর হদিশ না পেলেও বেসমেন্টে সাজানো অগাধ প্রতিপত্তি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল পুলিশ কর্তাদের। সন্ত্রাসের অভিযোগে শিবপুরের তৃণমূল নেতাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১১:২৪

options
link
শিবপুরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, মুম্বই থেকে গ্রেপ্তার পলাতক তৃণমূল নেতা
অভিযুক্ত তৃণমূল নেতা শামিম আহমেদ। ফাইল ছবি।

ছাপোসা বাড়ির সুরঙ্গের ভিতর বিলাসবহুল সাম্রাজ্য। শিবপুরে তৃণমূল নেতার বাড়িতে পুলিশ পৌঁছতেই চক্ষু চড়কগাছ! বাড়িতে তাঁর হদিশ না পেলেও বেসমেন্টে সাজানো অগাধ প্রতিপত্তি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল পুলিশ কর্তাদের। যে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্য়মে। সন্ত্রাসের অভিযোগে তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে শামিম আহমেদ ওরফে বরেকে পাকড়াও করল শিবপুর থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

Advertisement

ভোটের ফলপ্রকাশের পরেই সন্ত্রাসের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। গত ৭ মে শিবপুরের চওড়া বস্তিতে বিজেপির সংখ্যালঘু মোর্চার হাওড়া জেলা সভাপতি সিকান্দার খানের বাড়িতে বোমাবাজি ও গুলি চালনার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত শামিম আহমেদ ওরফে বরে এতদিন ফেরার ছিল। তাঁর খোঁজে চলে চিরুনি তল্লাশি। অবশেষে বৃহস্পতিবার রাতে মুম্বই থেকে শামিম আহমেদ ওরফে বরেকে গ্রেপ্তার করল শিবপুর থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তাঁর সঙ্গে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। শামিম আহমেদ ওরফে বরে হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট হয়ে কীভাবে এতে বিপুল সম্পত্তির মালিক হল, তা নিয়েই প্রশ্ন ওঠে। অবশেষে পলাতক বরে সহ কয়েকজনকে মুম্বই থেকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

শুধু সম্পত্তি বাড়ানোই নয়, শামিম আহমেদের নামে শিবপুর থানায় একাধিক ধারায় মামলা রয়েছে। এমনকী দাঙ্গা লাগানোর জন্য এনআইএ-র কাছেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে শামিম। জানা গিয়েছে, অস্ত্র আইন, দাঙ্গা লাগানোর মতো মামলা শামিম আহমেদের বিরুদ্ধে রয়েছে। একবার এনআইএ-র হাতে গ্রেপ্তারও হয়েছিলে শামিম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.