Anubrata Mandal

‘মোদির মতো জালিয়াত প্রধানমন্ত্রী দেখিনি’, বেনজির আক্রমণ অনুব্রত মণ্ডলের

সফর বাতিল নিয়ে অমিত শাহকে কটাক্ষ করেন বীরভূমের তৃণমূল সভাপতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২১, ১২:১০

options
link
‘মোদির মতো জালিয়াত প্রধানমন্ত্রী দেখিনি’, বেনজির আক্রমণ অনুব্রত মণ্ডলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরভূমের রাজনগরের সভা থেকে ফের প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’, ‘নেমকহারাম’ বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। একাধিক ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। অমিত শাহের বঙ্গসফর বাতিলের নেপথ্যের কারণ ‘ভয়’, এমনটাই দাবি করলেন অনুব্রত।

Advertisement

বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। দিনক্ষণ ঘোষণা এখন স্রেফ সময়ের অপেক্ষা। সেই কারণে তৃণমূল-বিজেপি উভয়েই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। প্রতিপক্ষের ভুল-ত্রুটিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে একুশে মসনদ দখলের চেষ্টা চালাচ্ছে দু’দলই। কার্যত প্রতিদিনই রাজ্যের বিভিন্নপ্রান্তে সভা-মিছিলের আয়োজন করা হচ্ছে। শনিবার বীরভূমের রাজনগরে সভা করেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরোধিতায় সুর চড়ান তিনি। বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যেবাদী। বিজেপি সরকার ভাওতাবাজি করছে। ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষকে অনেক প্রতিশ্রুতি দিলেও আদতে  তার কিছুই করতে পারেননি।”  এরপরই প্রধানমন্ত্রীকে নজিরবিহীনভাবে আক্রমণ করে অনুব্রত বলেন, “মোদির মতো জালিয়াত প্রধানমন্ত্রী ভারতে আর দেখিনি।” ‘সোনার বাংলা’ ইস্যুতেও এদিন অনুব্রত খোঁচা দেন মোদিকে। সফর বাতিল নিয়ে অমিত শাহ ও বিজেপিকে তুলোধনা করেন। বলেন, “ওরা ভয় পেয়েছে। বুঝে গিয়েছে বাংলা দখল করা এত সহজ নয়, সেই কারণেই বারবার দিনক্ষণ বদল করছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিজেপিতে যোগদান নিয়ে ‘ভুয়ো দাবি’, অর্জুন সিংকে আইনি নোটিস পাঠাচ্ছেন অরূপ রায়]

বিজেপিকে (BJP) আক্রমণের পাশাপাশি এদিনও মুখ্যমন্ত্রী  ও তাঁর জনমুখী প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করেন অনুব্রত। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি শুধু মানুষের ভাল করতে চান। ধর্মীয় ভেদাভেদ করেন না। হিন্দুর জন্য যতটা ভাবেন, ততটাই ভাবেন মুসলিমদের জন্য। একইভাবে সব শ্রেণির মানুষদের মুখে হাসি ফোটাতে চান তিনি। আর প্রধানমন্ত্রী কেবল গুজরাটিদের কথা ভাবেন।” এদিন তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, “মমতা না থাতলে বাংলার ৬৯ টা প্রকল্পও বন্ধ হয়ে যাবে। তাই ফের বাংলাকে তুলে দিতে হবে দিদির হাতেই।”

Advertisement

[আরও পড়ুন:চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? ধন্দে পুলিশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.