TMC Leader Arrested

শ্রমিকদের থেকে লাগামহীন তোলাবাজি! নদিয়ায় গ্রেপ্তার প্রাক্তন পঞ্চায়েত প্রধান

একই অভিযোগে আরামবাগে গ্রেপ্তার হয়েছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে। শনিবার রাতে তারকেশ্বর থেকে তৃণমূলকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৭:১৬

options
link
শ্রমিকদের থেকে লাগামহীন তোলাবাজি! নদিয়ায় গ্রেপ্তার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
ধৃত তৃণমূলের কৃষি কর্মাধর্ক্ষ্য সরজিৎ বিশ্বাস। নিজস্ব চিত্র।

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল (TMC Leader Arrested) পরিচালিত কৃষ্ণনগর-১ পঞ্চায়েতের কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ২০২১ বিধানসভা নির্বাচনের পরে তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ উঠেছিল। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে আজ, রবিবার কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে। যদিও ধৃতের দাবি, তিনি জানেন না কেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি রাজনৈতিক প্রতিহিংসায় পুলিশকে দিয়ে এই কাজ করাছে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই দাবি করেছেন তৃণমূল নেতা। 

Advertisement

সরজিৎ বিশ্বাস কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের পদে রয়েছেন। এছাড়াও দীর্ঘ দিন তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, দিগনগরের বিভিন্ন কারখানা ও মদ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায় করতেন তিনি। এনিয়ে অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে ধৃত সরজিতের দাবি, ” আমায় কেন গ্রেপ্তার করা হয়েছে জানি না। শনিবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়। আমি কৃষি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধানও ছিলাম। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। কারও থেকে কোনও দিন ১ টাকাও নিইনি। রাজনৈতিক প্রতিহিংসায় এই কাজ করা হচ্ছে।” বিজেপি মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, “শ্রমিকদের থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে তৃণমূলের কৃষি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বিজেপি সরকার আসার পর শ্রমিকরা সাহস করে অভিযোগ করেছে। পুলিশ গ্রেপ্তার করেছে। এতদিন তৃণমূল পুলিশের হাত-পা বেঁধে রেখেছিল। মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুলিশ নিজে রূপে ফিরে এসেছে।”

Advertisement

অন্যদিকে একই অভিযোগে আরামবাগে গ্রেপ্তার হয়েছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে। শনিবার রাতে তারকেশ্বর থেকে তৃণমূলকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ।  ভোটের ফল ঘোষণার পর থেকেই পঞ্চায়েত প্রধান পলাতক ছিলেন। রবিবার গোঘাট থানার পুলিশ রাজদীপকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.