বঙ্গে পালাবদল
Baduria TMC Leader

পাটখেতে ‘গুপ্তধন’ তৃণমূল নেতার! বস্তায় কোটি কোটি টাকা, চোখ কপালে পুলিশের

পাটখেতে তৃণমূল নেতার গুপ্তধন! খেতের মধ্যে মাটিতে পোঁতা বস্তা। আর তাতেই ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা! একাধিক বস্তা উদ্ধার হয়েছে। কাঁধে করে ওইসব বস্তা খেতের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন পুলিশ কর্মীরা। কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৮:৫২

options
link
পাটখেতে ‘গুপ্তধন’ তৃণমূল নেতার! বস্তায় কোটি কোটি টাকা, চোখ কপালে পুলিশের
পাটখেতে 'গুপ্তধন' তৃণমূল নেতার!

পাটখেতে তৃণমূল নেতার গুপ্তধন! খেতের মধ্যে মাটিতে পোঁতা বস্তা। আর তাতেই ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা! একাধিক বস্তা উদ্ধার হয়েছে। কাঁধে করে ওইসব বস্তা খেতের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছেন পুলিশ কর্মীরা। কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। এভাবে বস্তায় টাকা ভরে পাটখেতে রাখার ঘটনায় হতবাক তদন্তকারীরাও! খেতের মধ্যে আর কোথাও কোনও বস্তা লুকনো আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গতকাল, মঙ্গলবারই গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে নিয়ে এলাকায় তদন্তের সময় তাঁর দেখানো জমি থেকেই মিলল ওই টাকা! বস্তাভর্তি টাকা উদ্ধারকাজ দেখতে ভিড় করেছিলেন এলাকার বাসিন্দারা।

Advertisement

বাদুড়িয়া পুরসভার তৃণমূল চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে সোমবার রাতে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁর পার্টি অফিস ও বাগানবাড়িতে তল্লাশি চালানো হয় রাতেই। সেই তল্লাশিতেই উদ্ধার হয় প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল। অভিযোগ, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে মজুত করে রেখে ছিলেন বাড়িতে। গ্রেপ্তার হওয়ার সময়ই তল্লাশি চালিয়ে ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রাখা হয় তাঁকে। পুলিশ এদিন বেলায় ওই তৃণমূল নেতাকে নিয়ে তাঁর বাড়ির এলাকায় তদন্তে গিয়েছিলেন। নেতার বাড়ির অদূরে পাটখেত। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
TMC leader burried cash under farming land in baduria
উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে বস্তাভর্তি টাকা। নিজস্ব চিত্র

সেই পাটখেতেই মাটির নিচে বস্তা চাপা রয়েছে দেখতে পাওয়া গিয়েছিল। স্থানীয়রাই পুলিশে খবর দিয়েছিলেন। দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে অকুস্থলে তদন্তকারীরা হাজির হন। বস্তা কোথায় রাখা রয়েছে? সেটি দেখিয়ে দেন ওই ধৃত নেতা। এরপরই মাটি খোড়ার কাজ শুরু হয়। এক এক করে মিলতে থাকে বস্তা, ট্রলি ব্যাগ। প্রত্যেকটির ভিতরেই নোটের বান্ডিল ঠাসা অবস্থা দেখতে পাওয়া যায়। এছাড়াও অনেক বস্তায় গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। কোথাও আর কী রয়েছে, জানার জন্য পুলিশ এলাকায় দ্রোনও ওড়ায়। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এলাকায় বাহিনীও আসে। ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কত টাকা উদ্ধার হল, সেই বিষয়ে তথ্য এদিন সন্ধে পর্যন্ত পুলিশের তরফ থেকে পাওয়া যায়নি বলে খবর। এদিন দীপঙ্কর ভট্টাচার্যের ব্যক্তিগত সচিব শামীম গাজিকে বাদুড়িয়ার বাঁটুলডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.