বোমা বিস্ফোরণ

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল পাড়ুই, হাত উড়ল তৃণমূল নেতার

আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২০, ০৮:২৯

options
link
তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল পাড়ুই, হাত উড়ল তৃণমূল নেতার
ছবি: প্রতীকী

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: গ্রামের বাইরে মাঠে বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণে হাত উড়ল এক তৃণমূল নেতার। দু’টি হাতের কবজি থেকে পুরো অংশ উড়ে গিয়েছে বাপি শেখ নামে এক তৃণমূল নেতার। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে পাড়ুই থানার ল্যাবরাশ্বর গ্রামে। আতঙ্কে দিন কাটছে তাঁদের। 

Advertisement

সোমবার পাড়ুই থানার ল্যাবরাশ্বর গ্রামের বাইরে চাষের জমির পাশে একটি নালার মধ্যে বোমা বাঁধছিল বাপি শেখ-সহ অন্যান্যরা। বিকাল ৩টে নাগাদ প্রচণ্ড শব্দে গোটা গ্রাম কেঁপে ওঠে। গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে দেখেন মাঠের একটা অংশ ধোঁয়ায় ঢেকে গিয়েছে। জিয়াউদ্দিন শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “কাছে গিয়ে দেখি বাপি শেখ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার দু’টি হাতের একাধিক আঙুল উড়ে গিয়েছে। আহত অবস্থায় পড়ে আছে সদাই মীর, শেখ আশরাফুল-সহ বেশ কয়েকজন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কয়েকটি বোমা। বাপি-সহ অন্যান্যদের সরিয়ে নিয়ে যান গ্রামের কয়েকজন মানুষ। তাঁদের বর্ধমানের নাসিংহোমে ভরতি করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পিঁয়াজ চুরির অভিযোগে সালিশি সভায় ডেকে ‘অত্যাচার’, আত্মঘাতী প্রৌঢ়া]

এদিকে, ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাপাচাপা রক্তের দাগ। পড়ে রয়েছে বোমার সুতলি, পাথর। চারিদিকে পোড়া পোড়া গন্ধ। গ্রামের মসজিদ পাড়াতে বাড়ি বাপি শেখের। বাড়িতে তার স্ত্রী ছাড়াও একটি মেয়ে রয়েছে। বাপির পরিবার  বোমা বিস্ফোরণের ঘটনায় মুখে কুলুপ এঁটেছে।  গ্রামবাসীরা জানান, বছর তিরিশের বাপি বহু বছর ধরে তৃণমূল করছে। বেশ কিছুদিন আগে দলের তরফে তাঁকে ল্যাবরাশ্বর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি করা হয়েছে।

Advertisement

এদিকে বিজেপির অভিযোগ, মঙ্গলবার পাড়ুই গ্রামে নাগরিকত্ব সংশোধনী আইনের সর্মথনে বিজেপির সংকল্প যাত্রা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপি নেতা রাহুল সিনহা-সহ অন্যান্য রাজ্য নেতৃত্বের। পুলিশ অনুমতি না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সামাদ বলেন, “পাড়ুই থানার বিভিন্ন গ্রামে বিজেপি কর্মীরা সংকল্প যাত্রাতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিজেপি কর্মীদের আটকাতে তৃণমূলের বুথ সভাপতি বাপি শেখ বোমা বাঁধছিল। বোমা ফেটে এই ঘটনাটি ঘটেছে। এত বড় ঘটনার পরেও গ্রামে পুলিশ আসেনি।” পাড়ুই এর দ্বায়িত্বে থাকা তৃণমূল নেতা শেখ মুস্তাক বলেন, “বাপি শেখের ঘটনাটি শুনেছি। কিন্তু আমি বাইরে থাকায় পুরো বিষয়টি জানিনা।”  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.