Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Matthew VanDyke

চিংড়ি-পাস্তা নয়, তিহারে ওটস খেয়েই কাটছে দিন! দেশে ফিরতে আমেরিকার দ্বারস্থ মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক

গত ১২ মার্চ দমদম বিমানবন্দরে ম্যাথুকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন তিনি। বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন তিহার জেলে বন্দি রয়েছে ম্যাথু। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২৩:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২৩:১৭

options
link
চিংড়ি-পাস্তা নয়, তিহারে ওটস খেয়েই কাটছে দিন! দেশে ফিরতে আমেরিকার দ্বারস্থ মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক zoom
দমদম বিমানবন্দরে গ্রেপ্তার কুখ্যাত মার্কিন 'ভাড়াটে' সৈনিক ম্যাথু ভ্যানডাইক। ফাইল ছবি।
Advertisement

ভারতে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র! গত মার্চে দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইককে। বর্তমানে সে দিল্লির তিহার জেলে বন্দি। জানা যাচ্ছে, সেখানে ওটস খেয়েই তার দিন কাটছে। এর আগে রীতিমতো খাদ্যতালিকা ধরিয়েছিল সে। অভিযোগ করেছিল, জেলের খাবারে বড্ড তেলমশলা দেওয়া থাকে। তাই মানবিক কারণে নিজের পছন্দমতো খাবারের তালিকা আদালতের কাছে তুলে ধরে ম্যাথু। রেড মিট থেকে পাস্তা সব কিছুই ছিল তালিকায়!

অন্যদিকে, ম্যাথুকে দেশে ফিরতে ইতিমধ্যেই মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছে তার পরিবার। সোমবার মার্কিন ‘ভাড়াটে’ সৈনিকের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা, ‘ম্যাথুর পরিবার আমেরিকার কাছে কূটনৈতিক হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। কারণ, তিহার জেলে তাকে ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। নির্জন কারাবাসে আটকে রাখা হয়েছে। এবার ম্যাথুর দেশে ফেরার সময় হয়েছে।’ একটি সূত্রের খবর, গত মে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ম্যাথুর পরিস্থিতির কথা জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, গত ১২ মার্চ দমদম বিমানবন্দরে ম্যাথুকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন তিনি। বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন তিহার জেলে বন্দি রয়েছে ম্যাথু। 

উল্লেখ্য, ২০১৯ সালে ম্যাথুর সংগঠনই উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, ভারতে খ্রিস্টানদের উপর যথেচ্ছ নিপীড়ন চলছে। ম্যাথুর ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছিলেন খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সূত্রের খবর, ম্যাথু এবং তাঁর সংগঠন জঙ্গিদের প্রশিক্ষণও দিতেন। গত ডিসেম্বর মাসে ম্যাথু-সহ ৭ জন টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। মূলত অসম, মিজোরাম-সহ উত্তর-পূর্ব ভরতের বিভিন্ন রাজ্যে তারা যাতায়াত করেছিলেন। এখানেই শেষ নয়, ভারতকে রক্তাক্ত করতে তাঁরা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে প্রশিক্ষণও দিয়েছিলেন বলে খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.