প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা কাইজার আহমেদ। এই মর্মে ভাঙড় থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি। কাইজারের (Kaizar Ahmed) অভিযোগ, তাঁকে খুন করার চক্রান্ত চলছে। এক্ষেত্রে অভিযোগের তির তাঁরই সতীর্থ তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। কাইজার আহমেদের অভিযোগ, ”মাস খানেক ধরে তাঁকে খুন করার পরিকল্পনা করছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।” এজন্য বাইরে থেকে সুপারি কিলার ভাড়া করে আনা হয় বলেও দাবি তৃণমূল নেতার। যদিও কাইজারের এহেন অভিযোগকে গুরুত্ব দিয়ে নারাজ তৃণমূল বিধায়ক। এমনকী এই বিষয়ে যা বলার দল বলবে বলেই জানিয়েছেন শওকত মোল্লা।
আরও পড়ুন:
ভাঙড়ে কাইজার বনাম শওকত সংঘাত নতুন নয়। যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও একাধিক সময়ে অস্বস্তিতে পড়তে হয়েছে। এবার দলের বিধায়কের বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ তৃণমূল নেতা। এই প্রসঙ্গে কাইজারের আরও অভিযোগ, ”কিছুদিন আগে একদল সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছিল। কিন্তু তাঁরা আমাকে চিনে উঠতে পারেননি। আর সেই কারণেই ফিরে গিয়েছেন।” কিন্তু নতুন করে ফের একদল সুপারি কিলারকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বলে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। তিনি বলেন, ”আমাকে খুন করার জন্য নতুন করে আরও একদল সুপারি কিলারকে ভাড়া করে আনা হয়েছে। যাঁদেরকে ভাড়া করে আনা হয়েছে তাঁদের সকলের বাড়ি মেদিনীপুর।” আর তা তাঁদের মধ্যে একজনের থেকে জেনেছেন বলে দাবি কাইজারের। এরপরেই তাঁর এবং পরিবারের নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
কাইজার আহমেদ পুরো বিষয়টি শুধু ভাঙড় থানাকে জানিয়েছেন তাই নয়, কলকাতা পুলিশের বিভিন্ন তদন্তকারী সংস্থাকেও এই বিষয়ে অভিযোগ জানিয়ে মেল করেছেন। এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিস্তারিত জানানো হয়েছে বলে জানিয়েছেন কাইজার। তবে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর কথায়, ”কাইজার আহমেদের সম্পর্কে আমি কিছু বলবো না। যা বলার দল বলবেন।”
সর্বশেষ খবর
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া
-
‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী, শুনে কী করলেন মোদি?
-
সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ! তল্লাশিতে আটক তিন, হুলস্থূল শান্তিনিকেতনে
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?