সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে খুন তৃণমূল কংগ্রেস নেতা৷ রবিবার সকালে কারখানার সেপটিক ট্যাঙ্ক থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ৷ মৃতের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিযেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রথমে ওই তৃণমূল নেতার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে আততায়ীরা৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়৷ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মধ্যমগ্রাম থানার পুলিশ৷ কারখানার সিসিটিভিতে এক সন্দেহভাজনের গতিবিধি ধরাও পড়েছে বলে জানা গিয়েছে৷
[ রেড রোডে বাজ পড়ে মৃত্যু যুবকের, গুরুতর আহত তরুণী]
মৃতের নাম সুদীপ দাস৷ মধ্যমগ্রামে পুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন তিনি৷ এলাকায় অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন সুদীপবাবু৷ তাঁর কোনও শক্র ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ মধ্যগ্রামের বাগবেড়িয়ার এক কারখানার নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওই তৃণমূল নেতা৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, রোজকার মতোই শনিবার সকালে কারখানায় গিয়েছিলেন সুদীপবাবু৷ কিন্তু, দুপুর আর বাড়ি ফেরেননি তিনি৷ সন্ধ্যায় সুদীপ দাসের নামে মধ্যমগ্রামে থানার নিখোঁজ ডায়েরি করেন পরিবারে লোকেরা৷ যে কারখানায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন, রবিবার ভোরে সেই কারখানার সেপটিক ট্যাঙ্কে তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়৷ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মধ্যমগ্রামে৷
কিন্তু, কারা খুন করল তৃণমূল নেতা সুদীপ দাসকে? কেনই বা খুন হলেন তিনি? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকায় সুদীপ দাসের কোনও শক্র ছিল না৷ জমি নিয়ে একজনের সঙ্গে বিবাদ ছিল বটে৷ তবে তা মিটিয়ে গিয়েছিল৷ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে মধ্যমগ্রাম থানা পুলিশ৷ কারখানার সিসিটিভি এক ব্যক্তির গতিবিধি ধরা পড়েছে বলে জানা গিয়েছে৷
[ উলুবেড়িয়া নয়, ডায়মন্ড হারবারের মাটিতেই এবার গড়ে উঠছেন দুর্গা]
সর্বশেষ খবর
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!
-
‘রাজনীতির বিষের বলি…’, দীর্ঘদিনের সতীর্থ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মমতা