Ashoknagar

প্রাক্তন বিধায়কের ছত্রছায়ায় দেদার তোলাবাজি-শ্লীলতাহানি! গ্রেপ্তার অশোকনগরের ‘ত্রাস’ গুপী

তৃণমূল জমানায় ধৃতের বিরুদ্ধে হুমকি, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ উঠেছিল।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১২:৪২

options
link
প্রাক্তন বিধায়কের ছত্রছায়ায় দেদার তোলাবাজি-শ্লীলতাহানি! গ্রেপ্তার অশোকনগরের ‘ত্রাস’ গুপী

এবার পুলিশের জালে অশোকনগরের (Ashoknagar) প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর ‘ডান হাত’ প্রবীর মজুমদার ওরফে গুপী। পালাবদলের পর দীর্ঘদিন বেপাত্তা ছিলেন তিনি। তবে আত্মগোপন করেও শেষরক্ষা হয়নি। এলাকায় ফেরার কয়েকদিনের মধ্যেই সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, একটি পুরনো শ্লীলতাহানি ও হুমকি, মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গুপীকে। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। 

Advertisement

২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসতেই হাত শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন গুপী। এরপরই পালটে যেতে শুরু করে পরিস্থিতি। পরবর্তীতে নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক হওয়ার পর কার্যত উল্কার গতিতে উত্থান হয় তাঁর। হাবড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হন তিনি। ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় দেদার তোলাবাজি শুরু করেন গুপী।

কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ। পরবর্তীতে উপার্জনের জন্য অশোকনগরেরই একটি কলেজের ক্যান্টিন চালাতেন গুপী। তাঁর স্ত্রী সরকারি কর্মী। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসতেই হাত শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন গুপী। এরপরই পালটে যেতে শুরু করে পরিস্থিতি। পরবর্তীতে নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক হওয়ার পর কার্যত উল্কার গতিতে উত্থান হয় তাঁর। হাবড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হন। ক্ষমতাকে কাজে লাগিয়ে এলাকায় দেদার তোলাবাজি শুরু করেন গুপী। তৃণমূল জমানায় তাঁর বিরুদ্ধে হুমকি, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ উঠেছিল। অশোকনগরের বাসিন্দাদের কাছে কার্যত ত্রাস হয়ে উঠেছিলেন তিনি।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতবছর এপ্রিলে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল অশোকনগর (Ashoknagar)। সেই সময় টাকার বিনিময়ে অভিযোগ প্রত্যাহারের জন্য নির্যাতিতার পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ ওঠে গুপীর বিরুদ্ধে। রাজি না হওয়ায় নাবালিকার মাকে মারধরও করা হয় বলে অভিযোগ। তারপরও বহাল তবিয়তে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলেন গুপী। পালাবদলের পরই বিপদ বুঝে আত্মগোপন করেছিলেন গুপী (Gupi Majumder)। এদিকে তাঁর বিরুদ্ধে জনরোষ বাড়ছিল। সূত্রের খবর, কিছুদিন আগে বাড়িতে ফেরেন তিনি। সোমবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, পুরনো শ্লীলহানির মামলায় গ্রেপ্তার করা হয়েছে গুপীকে। আজ তাঁকে তোলা হবে আদালতে। তবে শুধু গুপী এক নন, তৃণমূল জমানায় অশোকনগর চত্বরে দাপিয়ে বেরিয়েছেন একাধিক নেতা। তাঁদেরও গ্রেপ্তারির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার বাসিন্দারা।  

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন