বার বার ঠিকানা বদলেও লাভ হল না । আর জি কর কাণ্ডের নতুন মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাঁকে রাজ্যে আনা হচ্ছে। ধৃতকে হাজির করানো হবে ব্যারাকপুর আদালতে।
আরও পড়ুন:
গত ৯ আগস্ট আর জি কর মেডিক্যালে চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থেকে নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, চিকিৎসক-পড়ুয়ার দেহ দ্রুত দাহ করে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ও পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। এরপরই তাঁদের বিরুদ্ধে খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে আগেই নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এই মামলায় দুই অভিযুক্তই বর্তমানে জামিন পেয়েছেন। যদিও অন্য একটি মামলায় নির্মল এখনও জেলবন্দি রয়েছেন।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর থেকেই আর এক অভিযুক্ত সোমনাথ দে পলাতক ছিলেন। বারবার নিজের ঠিকানা বদল করছিলেন তিনি। ধরা পড়ার ভয়ে ফোন নম্বরও বদল করছিলেন। অবশেষে বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন শ্মশানের রিকুইজিশনে সোমনাথের নাম ছিল। আর জি কর কাণ্ডে তাঁর কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
-
মহনায়কের ‘সূর্যতপা’, ‘নিশীথে’র সাক্ষী ভাগীরথী, শতবর্ষে উত্তম কুমারের নামে ‘শুটিং স্পট’ চাইছে জিয়াগঞ্জ
-
পরীক্ষায় নকলের প্রতিবাদ! ছাত্রীর হাত মুচড়ে বেধড়ক মার শিক্ষকের, মৃত্যু নাবালিকার, তারপর…
-
বিদেশি নাগরিক রাহুল গান্ধী? ‘কোনও প্রমাণ নেই’, মামলা খারিজ করে দিল হাই কোর্ট