বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করায় এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মার! অভিযুক্ত তৃণমূল নেতার দুই ছেলে। ঘটনায় গুরুতর আহত সচিদানন্দ যাদব নামে ওই বিজেপি সমর্থক। ঘটনার পরেই তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে ইতিমধ্যে আক্রান্তের পরিবারের তরফে আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত।
আরও পড়ুন:
পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার খয়রাশোল এলাকায়। অভিযোগ, কয়েক দিন আগে সচিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটরবাইক পার্কিং করে রেখেছিলেন তৃণমূল নেতার দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে মোটরবাইক রাখার প্রতিবাদ করেন সচিদানন্দ। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়। জানা গিয়েছে, অভিযুক্ত দুজন সিভিক ভলান্টিয়ারে কর্মরত হওয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই বিজেপি সমর্থকের।
পরিবারের আরও অভিযোগ, তৃণমূলের আমল থেকেই বিজেপি সমর্থক হওয়ার কারণে তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হত। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই চাপ তাঁরা মেনে নেননি। পুরনো সেই আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবেই এই হামলা বলে অভিযোগ আহতের পরিবারের। যদিও এই বিষয়ে স্পিকটি নট তৃণমূল নেতার দুই ছেলে। এদিকে ঘটনার পর পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘোড়ুই।
সর্বশেষ খবর
-
প্রতি মিনিটে ব্লক একটি করে পোস্ট! সোশাল মিডিয়া নিয়ে নির্দেশ সরকারের, কাদের উপর কোপ?
-
বিশ বাওঁ জলে ‘ডন ৩’! বোন জোয়ার ছবিতে ফারহান, আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল
-
‘কমিউনিস্টরাই আরশোলা-ছারপোকা তৈরি করে’, আশুতোষদের সঙ্গে শতরূপকে দেখে তোপ দিলীপের
-
ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বদলাবে পরিস্থিতি?
-
কাজ সামলাতে যথেষ্ট দক্ষ! জনগণনায় শিক্ষকদের স্কুল ছুটি নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর