Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
West Bengal Weather Update

ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বদলাবে পরিস্থিতি?

পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে এবং ঝাড়খণ্ডের উপরে রয়েছে।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১২:০৯

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১২:০৯

options
link
ঝাড়খণ্ডের দিকে সরছে নিম্নচাপ! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বদলাবে পরিস্থিতি? zoom
ফাইল ছবি।
Advertisement

কখনও মুষলধারে তো আবার কখনও ঝিরিঝিরি, গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে রীতিমতো বেসামাল শহর কলকাতা। জলমগ্ন বিভিন্ন এলাকা। এরমধ্যেই আজ, মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। তবে আশার কথা, আগামিকাল বুধবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে এবং ঝাড়খণ্ডের উপরে রয়েছে। এর ফলে বুধবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আগামী কয়েকদিন উত্তরবঙ্গে জেলাগুলিতেও দুর্যোগ চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে।

স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টিতে বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ। সোমবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে। কোথাও ভারী, আবার কোথাও অতিভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কিছু কিছু জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Advertisement

তবে আশার আলো বুধবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় মেঘ সরে কড়া রোদের দেখা মিলতে পারে। তবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে জেলাগুলিতেও দুর্যোগ চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফে জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.