Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Annapurna Yojana

আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর

বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণার যোজনা। বিজেপি সংকল্পপত্র অনুযায়ী মাসিক ৩ হাজার মাসিক ভাতা চালু করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৬:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৬:৩৯

options
link
আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর zoom
Advertisement

শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেতে শুরু করলেন রাজ্যের মহিলারা। ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সোমবার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে তিন হাজার টাকা। কিন্তু এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি বলে অভিযোগ। যা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যদিও টাকা পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির কোনও জায়গা নেই বলেই জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁর কথায়, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। বিজেপি সংকল্পপত্র অনুযায়ী এই প্রকল্পে মাসিক ৩ হাজার মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেনোজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

আজ, সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন সুমনা সরকার। সেখানেই তিনি বলেন, ”১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছেন। যোগ্য মহিলাদের টাকা পাঠানো শুরু হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকবে।” এদিন শুভেন্দু সরকারের ১০০ দিন। স্বভাবতই তা উল্লেখ করে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার নিয়ে বার্তা দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন বিভ্রান্তিমূলক বিভিন্ন খবর ছড়ানো হচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু কোনও বিভ্রান্তির জায়গা নেই বলে স্পষ্ট জানালেন তিনি। সুমনা সরকার বলেন, ”১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। সেখানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত হয়েছে।” জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১৭ লক্ষের নাম বাদ পড়েছে। সূত্রের খবর, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ পাওয়া যায়নি। কিছুক্ষেত্রে সরকারি কর্মচারী এবং আয়কর দেওয়ায় আবেদন বাতিল হয়েছে। তবে আগামিদিনে ফের আবেদনের সুযোগ থাকবে বলে সূত্রের খবর। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমান সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। বিজেপি সংকল্পপত্র অনুযায়ী এই প্রকল্পে মাসিক ৩ হাজার মাসিক ভাতা চালু করা হয়েছে। তবে এই তালিকায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেনোজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যোগ্যরাই এই টাকা পাবেন। সরকারি টাকা নয়ছয় করতে দেবেন না। সেই মোতাবেক মাপকাঠি বেঁধে দিয়েছেন তিনি। সেই মতো যাঁদের মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি। পারিবারিক আয় ১২ লক্ষের বেশি। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে যাঁরা দিবাঙ্গ ভাতা, পিএম কিষান যোজনার অধীনে রয়েছে তাঁরা এই যোজনার টাকা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে ৩টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে। জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবে। তবে তাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.