Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Indranil Sen

নজরুল উৎসবেও দুর্নীতি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নয়া অভিযোগ

মাত্র এক বছরের ব্যবধানে একই অনুষ্ঠানে বিপুল অর্থের ফারাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৬:৩২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৬:৩২

options
link
নজরুল উৎসবেও দুর্নীতি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নয়া অভিযোগ zoom
ফাইল ছবি
Advertisement

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) ঘিরে নানা দুর্নীতি-বিতর্ক অব্যাহত। রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর বিরুদ্ধে দুর্গাপুজোর পাস বিক্রি, বাংলা মোদের গর্ব প্রকল্পে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছে। এবার নজরুল মহোৎসব পালনকে কেন্দ্র করেও উঠল দুর্নীতির অভিযোগ। ২০২৫ সালের পর ২০২৬ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব অনুষ্ঠানের খরচের অঙ্ক নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্য মুখ্যমন্ত্রীর দপ্তরে ইতিমধ্যে সেই অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর।

দুর্গাপুজোর পাস বিক্রি ঘিরে বড় দুর্নীতির খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ইউনেসকোর নামে দিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-র পাসের টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টেও গিয়েছে বলে ইডি সরকারিভাবে জানিয়েছে।

২০২৫ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসব পালন করা হয়। সেই সময় রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের ইন্দ্রনীল সেন। সেই অনুষ্ঠানে খরচ দেখানো হয়েছিল ৩৭ লাখ ৯২ হাজার ৫৩ টাকা। রাজ্যে পালা বদলের পর সেই অনুষ্ঠান পালন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে। এবছর এই অনুষ্ঠান করতে সরকারি খরচ হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে একই অনুষ্ঠানে বিপুল অর্থের ফারাক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, ইন্দ্রনীল সেনের আমলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের নজরুল মহোৎসবের খরচ ঘিরেও দুর্নীতি হয়েছে। তৎকালীন মন্ত্রীর পাশাপাশি দপ্তরের একাধিক আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে শিশির মঞ্চের আধিকারিক তপন তরফদারের নামও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, দুর্গাপুজোর পাস বিক্রি ঘিরে বড় দুর্নীতির খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ইউনেসকোর নামে দিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-র পাসের টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টেও গিয়েছে বলে ইডি সরকারিভাবে জানিয়েছে। যদিও ইন্দ্রনীলের দাবি, রয়‍্যালটি হিসেবে ওই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল। ইডির তদন্ত চলাকালীন ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে নেমেছে রাজ্য দুর্নীতি দমন কমিশনও।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন বাংলা মোদের গর্ব প্রকল্পে রাজ্য সরকারের বিপুল টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ ইন্দ্রনীল সেন ও তাঁর ঘনিষ্ঠ এবং পরিজনদের বিরুদ্ধে। এবার নজরুল মহোৎসবের খরচ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রাক্তন এই মন্ত্রী আরও বিপাকে পড়তে চলেছেন। এদিকে ইডির তদন্তে নাম ওঠে আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল।

এদিন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “দুর্নীতি আর তৃণমূল সমার্থক। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, প্রতিভাবান ব্যক্তিরা কে কোথা থেকে রয়‍্যালটি পান জানি না।” তিনি আরও বলেন, “ইন্দ্রনীল সেন জেনেশুনে তৃণমূলে গিয়েছিলেন। উনি বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে অনেকের আশীর্বাদ পেয়েছেন।” অন্যদিকে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “বর্ষাতি গায়ে দিয়ে স্নান করার অভ্যাসটা ওঁর চিরদিনের। নিজেকে সততার প্রতিমূর্তি রেখে সবাইকে ফাঁসিয়ে দিয়েছেন। কিন্তু এই চালাকি বেশি দিন চলবে না। সব সামনে আসবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.