যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছেন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা! আগামী ৫ অক্টোবর, সোমবার বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে ‘জেনজি আন্দোলন: প্রজন্ম ও প্রতিরোধের ঐক্য’-এর ব্যানারে একটি কনভেনশন হবে। সেখানে নয়া শিক্ষা ২০২০, এনটিএ, এসআইআর, আইএসআই বিল বাতিল করার দাবি জানানো হবে। পাশাপাশি স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও-এর দাবিতেও বক্তব্য রাখবেন উপস্থিত নেতৃত্বরা। এই কনভেনশনেই উপস্থিত থাকার কথা রয়েছে নেহার। বহিরাগতদের নিয়ে এসে কনভেনশন করা হচ্ছে কেন? সেই প্রশ্ন তুলেছে এবিভিপি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেল করেছে তারা।
জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেপি বসু মেমোরিয়াল হলে এই কনভেনশন হওয়ার কথা আছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি পোস্টার প্রকাশ করেছে আয়োজনরা। আগামী ৫ অক্টোবর দুপুরে সভায় কারা বক্তব্য রাখবেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে। সেই পোস্টার অনুযায়ী, সভায় থাকবেন আইসার সর্বভারতীয় সভাপতি নেহা, এআইডিএসও-র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অপূর্ব, এসআরএফটিআই শিক্ষার্থী সংসদের সভাপতি ব্লসম, এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ অনেকে। এই পোস্টার প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছে এবিভিপি।
আরও পড়ুন:

এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট নিখিল দাস জানান, ক্যাম্পাসে বহিরাগত কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এসে সভা করা যায় না। এই কাজ করে হাই কোর্টের নিয়ম লঙ্ঘন করছে বাম সংগঠনগুলি। এই বিষয়ে রেজিস্ট্রারকে জানিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মেলও করা হয়েছে। সোমবার হার্ড কপি জমা দেওয়া হবে। এই কনভেনশনকে ‘প্ররোচনার ফাঁদ’ বলেও মন্তব্য করেন নিখিল। তাঁর কথায়, “আমরা পালটা কোনও প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা আপাতত করিনি। কারণ আমরা মনে করছি, এটি প্ররোচনার ফাঁদ। বাংলাকে অশান্ত করার চক্রান্ত। যাদবপুর থেকে এই পরিকল্পনা শুরু হয়েছে।” তিনি আরও জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেপি বসু মেমোরিয়াল হলে কোনও কর্মসূচি করা যায় না। সেক্ষেত্রে বহিরাগত নিয়ে আয়োজিত এই কর্মসূচির অনুমতি কে দিল সেই প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার
-
জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান পেলেন ডা. রজত ভট্টাচার্য