মহালয়া নয়, পুজোর মধ্যেই বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেবীপক্ষের সূচনাতেই ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু খবর, সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না তিনি। তার বদলে সপ্তমীর দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। অষ্টমীতে বেলুড় মঠে যেতে পারেন তিনি। সেখানে কুমারী পুজো দেখবেন নরেন্দ্র মোদি। দিতে পারেন অঞ্জলিও। যদিও পিএমও-র তরফে এখনও এবিষয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। পুজোয় বঙ্গে তাঁর বিস্তারিত কর্মসূচি সম্পর্কেও জানা যায়নি।
১০ অক্টোবর মহালয়া। কথা ছিল, ইডেন গার্ডেন্সে মোদির মাধ্যমে চক্ষুদানের সঙ্গেই সূচনা হবে এবারের দুর্গাপুজোর। তার আগে থাকছে রোড শো। আলোকসজ্জায় সেজে ওঠা রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা। যা তুলে ধরবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। এছাড়াও ইডেনে এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে চারদিক। বেজে উঠবে ১০ হাজার ঢাক! মনে করা হচ্ছে এমন ঘটনা জায়গা করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও। স্টেডিয়াম পরিক্রমার সময় শ্রেয়া ঘোষাল গাইবেন পুজোর গান। সেখানেই উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন:
সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। সেখানেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহালয়ায় আসবেন না প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল, চক্ষুদানের পাশাপাশি গাড়িতে চেপে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মোদি। কিন্তু তিনি না আসায় সেই পরিকল্পনাও বদল করতে হবে। সূত্রের খবর, মোদি নয়, মহালয়ায় বঙ্গে আসতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদি আসতে পারেন সপ্তমীতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেই খিচুড়ি বা ভাত, ডাল-সবজি-ডিমেই মিড ডে মিল শ্যামপুরের অঙ্গনওয়াড়িতে
-
‘বিগ বস বাংলা’র দূর্গে হবে রবিবাসরীয় ধামাকা, দাদার দরবারে ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ!
-
সতীর্থদের সমালোচনা করা বিতর্কিত পোস্টে ‘লাইক’, জাতীয় দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ছে রোনাল্ডোর?
-
ডিজে বিটে রাশ, ঢাকের বোলেই আগমনির মেজাজ শহরে! বাড়তি বায়নায় ঢাকির ঘরে ‘আলো’
-
বিরাটির পর দত্তপুকুর, সিপিএমের একের পর এক কার্যালয়ে আগুন! ব্যাপক উত্তেজনা