মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় নিয়ে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। সেই সঙ্গে মার্কিন মুলুকে পাঠানো হোক ইভিএমও। এমনই খোঁচা কংগ্রেসের। নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, দিনকয়েক আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানেই ট্রাম্পকে জ্ঞানেশ প্রশ্ন করেছেন, আমেরিকার মতো বিরাট দেশে কেন প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র নেই? এই মন্তব্যেই নড়েচড়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তারপরই তাঁকে খোঁচা হাত শিবিরের।
কংগ্রেস সদস্য পবন খেরা সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প, দয়া করে জ্ঞানেশ কুমার গুপ্তকে আমেরিকায় নিয়ে যান এবং ওখানেই রেখে দিন। পরবর্তী ফ্লাইটে আমরা আমাদের ইভিএমগুলোও পাঠিয়ে দেব। আপনারা আমাদের প্রতি যেসব অপমান ও হেনস্থা করেছেন, তার তুলনায় আপনার জন্য এটুকু করা আমাদের পক্ষে ন্যূনতম কাজ। ভারতের পক্ষ থেকে— শ্রদ্ধেয় স্যরকে, ভালোবাসা-সহ।’ বলে রাখা ভালো, এখানে স্যরকে ‘SIR’ লিখেও খোঁচা দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
কংগ্রেস সদস্য পবন খেরা সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প, দয়া করে জ্ঞানেশ কুমার গুপ্তকে আমেরিকায় নিয়ে যান এবং ওখানেই রেখে দিন।’
উল্লেখ্য, সোমবার সন্ধেয় ট্রুথ সোশালে ট্রাম্প জানান, ‘গত নির্বাচনে ভারতের ৬৪ কোটির বেশি ভোটার ছিলেন। প্রত্যেকের কাছে বৈধ সচিত্র পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক।’ তিনি জানিয়েছেন, জ্ঞানেশ কুমারের বক্তব্যের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মার্কিন নাগরিকদের ‘বাড়িতে বসে ভোট’ দেওয়ার নিয়মকেও তুলোধোনা করেছেন ট্রাম্প। ভারতের উদাহরণ টেনে তিনি বলেছেন, এক শতাংশেরও কম মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ট্রাম্পের কথায়, ‘সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করাতে হবে এখনই।’ আর এই মন্তব্যের পরই কংগ্রেসের এহেন খোঁচা। এখন দেখার জ্ঞানেশ কুমার কিংবা ট্রাম্প এই বিষয়ে পালটা কিছু বলেন কিনা।
সোমবার সন্ধেয় ট্রুথ সোশালে ট্রাম্প জানান, ‘গত নির্বাচনে ভারতের ৬৪ কোটির বেশি ভোটার ছিলেন। প্রত্যেকের কাছে বৈধ সচিত্র পরিচয়পত্র থাকাটা বাধ্যতামূলক।’
প্রসঙ্গত, সেভ আমেরিকা অ্যাক্টটি জানুয়ারি মাসে পেশ হয়েছিল। হোয়াইট হাউসের মতে, কেবল মার্কিন নাগরিকরাই যেন আমেরিকায় ভোট দিতে পারে সেটা নিশ্চিত করবে এই বিল। সেকারণেই নাগরিকত্বের প্রমাণ দেখিয়ে সচিত্র ভোটার কার্ড তৈরি প্রস্তাব দেওয়া হয়েছে বিলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট