এযাবৎকাল অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তিগতজীবন নিয়ে চর্চায় রয়েছেন গোবিন্দা (Govinda)। হাঁটুর বয়সি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে ‘পরকীয়া’য় লিপ্ত অভিনেতা! বিমানবন্দরে যুগলের ছবি ভাইরাল হওয়া থেকে স্ত্রী সুনীতার মন্তব্যে জল্পনা আরও জোরাল হয়েছে, তা বলাই বাহুল্য। কোমলের সঙ্গে গোবিন্দার প্রেমচর্চার মাঝে সুনীতার ‘সুগার ড্যাডি’ মন্তব্যে স্ত্রীকে সাবধানীবার্তা গোবিন্দার। পারিবারিক কেচ্ছা কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই মামাশ্বশুর গোবিন্দাকে খোঁচা কাশ্মীরা শাহর (Kashmera Shah)।
নারকেল গাছের ফাঁকে আকাশে উঁকি দিচ্ছে হৃদয়ের চিহ্ন। আর ক্যাপশনে লেখা, ‘এটাই তাহলে প্রকৃত প্রেমের চেহারা? এমন ভালোবাসার অস্তিত্ব আছে? এই পৃথিবীতে এমন মানুষ সত্যিই আছে যিনি ভালোবাসার জন্য সব ত্যাগ স্বীকার করতে পারেন, শুধুমাত্র তাঁকে স্পেশাল অনুভূতি দেওয়ার জন্য! কোথায় পাওয়া যায় এমন ভালোবাসা? কে আছে এমন প্রেমিক? চারিদিকে শুধু বিবাহবিচ্ছেদ আর আর প্রতারণা দেখে প্রেমে মোহভঙ্গ হয়েছে। এবার আমারও মনে হচ্ছে প্রকৃত প্রেমের পরীক্ষা নেওয়া উচিত।’
আরও পড়ুন:
View this post on Instagram
গোবিন্দা বা সুনীতা কারও নাম উল্লেখ না করলেও নেটাগরিকদের অনুমান, গোবিন্দাকেই ইঙ্গিত করেছেন কাশ্মীরা শাহ। যদিও গোবিন্দা পরকীয়াচর্চা নস্যাৎ করে এক ভিডিওবার্তায় বলেছেন, “সব বড় শিল্পীই নবাগতাদের সঙ্গে কাজ করেন।” সুনীতার অভিযোগের বিরোধীতা করে যোগ করেছেন, “এহেন নিম্নরুচির মন্তব্যে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ঈশ্বরের কৃপায় খ্যাতি, সম্পদ, সম্মান পেয়েছেন। তার মানে তো এটা নয়, যাঁর কাছে নাম, যশ, প্রতিপত্তি নেই তাঁকে অপমান করবেন। নিজের সীমা লঙ্ঘন করবেন না।”
View this post on Instagram
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের সামনে তারকাপত্নী সুনীতা আহুজা গোবিন্দার মতিভ্রম হয়েছে, এমন মন্তব্য করতেও পিছপা হননি। এখানেই শেষ নয়, কোমলকে খোঁচা মেরে বলেছেন, “গোবিন্দার মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ আছেন, ভালো পোশাক পরুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক