Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
DPL 2026

সজোরে মুখে বলের আঘাত, আইসিইউতে ভর্তি ভারতীয় আম্পায়ার! আতঙ্কে মাথায় হাত উঠতি ব্যাটারের

ঘটনার ভিডিও ভাইরাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৩:৪৪

options
link
সজোরে মুখে বলের আঘাত, আইসিইউতে ভর্তি ভারতীয় আম্পায়ার! আতঙ্কে মাথায় হাত উঠতি ব্যাটারের zoom
ছবি: সোশাল মিডিয়া
Advertisement

আইসিইউ’তে ভর্তি আম্পায়ার! ম্যাচের মধ্যেই একটি শট সজোরে এসে লাগে ভারতীয় আম্পায়ারের মুখে। প্রথমে চোট কতটা গুরুতর বোঝা যায়নি। পরে অবস্থা খারাপ হতে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়েছে বোর্ডের আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজকে।

ঘটনাটি ঘটেছে দিল্লি প্রিমিয়ার লিগে। সেখানে ম্যাচ চলছিল ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যে। প্রথমে ব্যাট করে রাইডার্স ১৯২ রান তোলে। জবাবে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ম্যাচ হারে টাইগার্স। রান তাড়া করার সময় দিল্লির তরুণ ব্যাটার লক্ষয় থারেজা বড় শট হাঁকানোর চেষ্টা করছিলেন। ১৮ তম ওভারে আশিস মীনার বল স্ট্রেট ড্রাইভ করেন লক্ষয়। কিন্তু সজোরে সেই শট সোজা গিয়ে লাগে আম্পায়ার ধর্মেশের ডানদিকের গালে।

Advertisement

সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বসে পড়েন তিনি। আম্পায়ারের গালে বল লাগতেই আতঙ্কিত হয়ে পড়েন ব্যাটার লক্ষয়। তিনি নিজেও মাথায় হাত দেন। বোলার ও ননস্ট্রাইকিং এন্ডের ব্যাটারও চমকে যান। প্রথমে বোঝা যায়নি ধর্মেশের চোট কতটা গুরুতর। পরে তাঁকে দ্রুত দিল্লির একটি হাসপাতালে ভর্তি করতে হয়। জানা গিয়েছে, আপাতত ধর্মেশকে আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষানিরীক্ষা করছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Delhi Premier League T20 (@delhipremierleaguet20)

তবে এই লিগে এর আগেও ধর্মেশ চোট পেয়েছিলেন। গ্রুপ পর্বের একটি ম্যাচে জোরাল শট তাঁর কাঁধে গিয়ে লাগে। এবার আম্পায়ার হাসপাতালে ভর্তি হতেই অনেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কেন আম্পায়ারদের হেলমেট দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.