Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
East Bengal

এসিএল ২-তে ‘শক্ত’ গ্রুপে ইস্টবেঙ্গল! প্রতিপক্ষ কেমন? কোন কোন দেশে যেতে হবে?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র 'ডি' গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ১০:৫৫

options
link
এসিএল ২-তে ‘শক্ত’ গ্রুপে ইস্টবেঙ্গল! প্রতিপক্ষ কেমন? কোন কোন দেশে যেতে হবে? zoom
ইস্টবেঙ্গল দল। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র ‘ডি’ গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal)। এই গ্রুপে লাল-হলুদ বাহিনীর প্রতিদ্বন্দ্বী জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। এশিয়ার মঞ্চে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউটে পর্বে যাওয়ার লড়াই কোনও ভাবেই সহজ হবে না।

গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল ২-র যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পায় ইস্টবেঙ্গল। সেখানে প্রথমে পিছিয়ে পড়েও ৪-১ গোলে আল আরবিকে হারান মহম্মদ রশিদরা। সেই সূত্রে এসিএল ২-র পশ্চিম বিভাগে খেলবে ইস্টবেঙ্গল। এদিন সকালে তার ‘ড্র’ হয়। সেখানে গ্রুপ ‘ডি’তে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী জর্ডনের আল হুসেন, ইরাকের আল শর্তা ও ওমানের আল সিব ক্লাব রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচ ১৫-১৬ সেপ্টেম্বর থেকে ৮-৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ইস্টবেঙ্গল তিনটে হোম ম্যাচ খেলবে ১৩ অক্টোবর, ৩ নভেম্বর ও ২৪ নভেম্বর। হোম ও অ্যাওয়ে, দু’পর্বে ম্যাচ চলবে। নকআউট পর্বের ম্যাচ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। ফাইনাল ১৫ মে। 

Advertisement

ইস্টবেঙ্গল যে গ্রুপে আছে, সেখানে আল হুসেন গত মরশুমে জর্ডনের চ্যাম্পিয়ন ক্লাব। ইরাক স্টার্স লিগের রানার-আপ আল শর্তা। ওমানের লিগের চ্যাম্পিয়ন দল আল সিব। শেষ দলটিকে এফসি গোয়া গত মরশুমে এসিএল ২-তে হারিয়েছিল। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, এই গ্রুপের সবচেয়ে দামী দল আল শর্তা (৬১ কোটি)। বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জর্ডনের হয়ে খেলা ৭ জন আছেন আল হসেন ক্লাবে। এশিয়ার মঞ্চে কোনও ম্যাচই সহজ হবে না। তবে সৌদি আরব, কাতার বা আমিরশাহীর কোনও দল এই গ্রুপে নেই। ইস্টবেঙ্গলের হাতে এখনও একমাস সময় আছে। ইতিমধ্যে ডুরান্ড সেমিফাইনালে উঠেছেন রশিদরা। যদিও নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং দলের সঙ্গে যোগ দেননি। ফিট নন নাচো মনসালভে। এখনও এক বিদেশির জায়গা রয়েছে লাল-হলুদের জন্য।

east-bengal-drawn-with-al-hussein-al-shorta-and-al-seeb-in-afc-champions-league-two

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.