Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Annapurna Yojana

অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে, রইল ফের আবেদনের পদ্ধতিও

সোমবার অর্থাৎ ১৭ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য। অনেকেই টাকা পেলেও বহু মহিলা পাননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৪:০৩

options
link
অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে, রইল ফের আবেদনের পদ্ধতিও zoom
অন্নপূর্ণার টাকা পাননি? নাম বাদ যাওয়ার কারণ জানুন এই পদ্ধতিতে
Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা মতোই সোমবার অর্থাৎ ১৭ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য। অনেকেই টাকা পেলেও বহু মহিলা পাননি। কিন্তু কেন নাম বাদ গেল, তা বুঝতে পারছেন না কেউই। নতুন করে আর আবেদন করা যাবে কি না, করলে কীভাবে করতে হবে, তাও অজানা। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।

সরকারের তরফে বারবার জানানো হয়েছে, নথিতে সমস্যা না থাকলে কারও নাম বাদ যাবে না। তা সত্ত্বেও দেখা গিয়েছে, অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি অন্নপূর্ণার তিন হাজার টাকা। স্বাভাবিকভাবেই চিন্তায় আবেদনকারীরা। জানা গিয়েছে, আপাতত বন্ধ থাকলেও ১৯ আগস্ট থেকে পুনরায় চালু করা হবে অন্নপূর্ণার পোর্টাল ‘সোশাল রেজিস্ট্রি’। জানা গিয়েছে, পোর্টালেই প্রকাশ করা হবে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের তালিকা। সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে নাম বাতিলের কারণ।

Advertisement

পুনরায় আবেদন করবেন কীভাবে?

প্রথমত আপনাকে অপেক্ষা করতে হবে ২০ আগস্ট পর্যন্ত। কারণ, ওইদিন পর্যন্ত টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও না হলে ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে গিয়ে প্রথমে দেখে নিন কেন নাম বাদ দেওয়া হয়েছে।এরপর সঠিক তথ্য দিয়ে ক্লেইম ও অবজেকশন করা যাবে। এরপর ফের আপনার আবেদনপত্র ভেরিফিকেশন করা হবে। যাচাই পর্বে এবার যদি পাশ করে যান তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 

কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদন পত্র? 

  • করদাতাদের আবেদনপত্র বাতিল করা হচ্ছে।
  • ১০ হাজারের বেশি আয় থাকলে বাতিল হতে পারে।
  • কারও নামের পাশে লেখা থাকতে পারে ‘নট ফাউন্ড’, অর্থাৎ ভেরিফিকশনের বাড়ি গিয়ে আবেদনকারীকে পাওয়া যায়নি।
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.