Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Hema Malini

ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার

Batwara 1947: দর্শক সানির অভিনয়ে মুগ্ধ না হলেও, হেমা মালিনী কিন্তু সন্তানের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৫:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৫:২৯

options
link
ইমরান ম্যাজিকে ফিকে ‘বাটোয়ারা ১৯৪৭’, তবুও সানিকেই সমর্থন, ভূয়সী প্রশংসা হেমার zoom
সানির প্রশংসায় হেমা
Advertisement

১৪ আগস্ট স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেয়েছে ‘বাটোয়ারা ১৯৪৭’। একইদিনে প্রেক্ষাগৃহে এসেছে ‘আওয়ারাপন ২’। বক্স অফিসে ইমরান ম্যাজিকে ফিকে সানির দাপট। মুক্তির পর প্রথম সোমবার দু’কোটির গণ্ডিও অতিক্রম করতে পারেনি ‘বাটোয়ারা ১৯৪৭’ (Batwara 1947)। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ‘আওয়ারাপন ২’র বক্স অফিস আয়। প্রতিযোগীতার ইঁদুর দৌড়ে সানিকে টেক্কা দিয়ে ইমরান এগিয়ে তা বলাই বাহুল্য। দর্শক সানির অভিনয়ে মুগ্ধ না হলেও, হেমা মালিনী কিন্তু সন্তানের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ।

একইসঙ্গে ছবির প্রযোজক আমির খানেও খুশি ‘ড্রিম গার্ল’। সোমবার বলিউডের ‘ড্রিম গার্ল’ তাঁর এক্স হ্যান্ডলে ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রশংসা করেছেন। বর্ষীয়ান অভিনেত্রীর মতে, ছবির মাধ্যমে নির্মাতারা যে বার্তা দিয়েছেন সেখানে ঘৃণা ও বিভেদের চেয়ে মানবিকতা, পারস্পরিক সম্মান এবং সম্প্রীতি প্রাধান্য পেয়েছে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এধরনের বার্তা মানুষকে পরস্পরের প্রতি আরও সহানুভূতিশীল করে তোলে। সাধারণ দর্শককেও অনুপ্রাণিত করে।

Advertisement
Hema Malini praises Sunny Deol’s Batwara 1947
বাটোয়ারা ১৯৪৭’ ছবির ঝলকে সানি দেওল।

বাটোয়ারা দেখে হেমার (Hema Malini) প্রতিক্রিয়া, ‘আমি গতকাল ছবিটি দেখলাম। এক কথায় অসাধারণ। ছবির স্পষ্ট বার্তা, এই মুহূর্তে আমাদের দেশের ঠিক কী প্রয়োজন। যা চোখে আঙুল দিয়ে কার্যত দেখিয়ে দিয়েছে মানবিকতা, পারস্পরিক সম্মান এবং সম্প্রীতিই শেষ কথা। আশা করি এই বার্তা মানসিকতা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঘৃণার বদলে ভালোবাসাকে বেছে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে।’

সানি দেওলের অভিনয়ে মুগ্ধ হেমা। এছাড়াও শাবানা আজমি, করণ দেওল এবং প্রীতি জিন্টা-সহ সকলের অভিনয়কে সাধুবাদ জানিয়েছেন। পরিচালক ও প্রযোজকের প্রশংসা করে অভিনেত্রীর সংযোজন, ‘রাজকুমার হিরানীর অসাধারণ নির্দেশনা। আমির খানকেও অভনন্দন। সাম্প্রতিক সময়ে যেধরনের বার্তা প্রয়োজন সেরকম একটি কালজয়ী ছবি প্রযোজনার জন্য অসংখ্য ধন্যবাদ।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.