ধরা যাক, আপনি সবে সবে রান্না শিখছেন। রান্না করতে ভালোবাসেন খুবই, কিন্তু বহু চেষ্টাতেও মনের মতো স্বাদ আসছে না খাবারে। অথচ রেসিপি মানতে একেবারেই ভুল করেননি, উপকরণও ব্যবহার করেছেন প্রতিটাই। তাহলে কোথায় ভুল হয়ে যাচ্ছে?
নতুন রাঁধুনিরা সাধারণত ৪ ধরনের ভুল করে থাকেন রান্নায়। কেমন ধরনের ভুল? জেনে নেওয়া যাক।
আরও পড়ুন:

মশলা মেশানোর ধাপগুলি মানছেন তো?
হয়তো রেসিপিবুকে লেখা রয়েছে, প্রথমে নুন ও হলুদ দিতে হবে রান্নায়। খানিক অপেক্ষা করে তারপর পরের দুটি মশলা। কিন্তু আপনি ভাবলেন, সব কটি তো মশলাই। একসঙ্গে দিলে এমন কীই বা ভুল হবে? কিন্তু জানেন কি, রান্নার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মশলা দিলে তবেই তার স্বাদ খোলতাই হতে পারে।
মশলা কষতে সময় না দিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন
ভারতীয় রান্নায় খাবারের গোড়ার মশলা বা বেস ঠিকমতো তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিঁয়াজ যদি ঠিকমতো ভাজা না হয়, অথবা অতিরিক্ত পুড়ে তিতকুটে হয়ে যায়, তাহলে তারপরে যত উপকরণই দেওয়া হোক না কেন, সঠিক স্বাদ আসবে না। আদা-রসুন কিংবা টোম্যাটোর পেস্ট দেওয়ার ক্ষেত্রেও যদি কাঁচাভাব রয়ে যায়, তবে রান্নার সামগ্রিক গন্ধে প্রভাব ফেলে তা। মশলা ঠিকমতো না কষলে, খাবারটি পানসে হয়ে থাকে।
একসঙ্গে বেশি উপকরণ দিয়ে ফেলছেন কি?
অনেক রান্নায় একাধিক সবজি অথবা সবজি-মাংস-মাছের রকমফের দিতে হয়। রেসিপিবুক হয়তো জানাচ্ছে, মশলা কষে নিয়ে আগে আলু দিতে হবে, কিছুক্ষণ পর অন্য সবজি। কিন্তু সেই সময়টুকু অপেক্ষা না করে প্রায় একসঙ্গে একাধিক উপকরণ দিয়ে দিচ্ছেন রান্নায়।সেক্ষেত্রে কোনওটিই সেদ্ধ হতে চাইবে না ঠিকমতো।

স্বাদ বাড়াতে হবে বলেই একগাদা মশলা দিয়ে দিলে চলবে না
রেসিপিবুকে নেই, তবু বেশি মশলা দিলে কি আর মন্দ হবে? এই ভেবে যদি একগাদা মশলা একসঙ্গে যোগ করে দেন রান্নায়, তাহলেই মারাত্মক বিপত্তি! রান্নাটি যে শুধু স্বাদু হবে না, তাই নয়। হয়তো এমন বদখত কোনও স্বাদ বেরোবে তা থেকে, যা গলাধঃকরণ করাই অসম্ভব। প্রত্যেক মশলার স্বাদ আলাদা, ভিন্ন সবজি বা আমিষের ক্ষেত্রে মশলাও হতে হয় ভিন্ন।
এই অতিসাধারণ কয়েকটা টিপস মনে রাখতে পারলে, রান্নার স্বাদ ফিরবে ঠিকই। আসলে দেখতে সহজ হলেও রান্নায় যথেষ্ট অধ্যাবসায় লাগে। সেটুকু ধৈর্য ধরতে পারলে তবেই পাকা রাঁধুনি হয়ে ওঠা যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুন’ স্ত্রীর, বাবাকে মারতে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?
-
PM CARES তহবিলে হু হু করে বাড়ছে অনুদানের অঙ্ক, এখন কত টাকা রয়েছে? মিলল হিসাব