Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Bongaon

পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!

স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেই বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হয়। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনুরোধ করেছিলেন ওই ব্যক্তি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২১:২১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২১:২১

options
link
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও! zoom
প্রতীকী ছবি।
Advertisement

স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেই বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হয়। স্ত্রীকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অনুরোধ করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু কোনও কথাই কানে তোলেনি ওই মহিলা। উলটে পরকীয়ায় বাধা স্বামীকেও সরিয়ে দেওয়ার চেষ্টা হল! মাকে সাহায্য করেছেন মেয়েও? হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। পুলিশ তদন্তে নেমে ওই ব্যক্তির স্ত্রী, মেয়ে ও শ্যালককে গ্রেপ্তার করল পুলিশ।

স্বামীকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগে স্ত্রী, মেয়ে ও শ্যালককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতদের নাম স্ত্রী রেখা সিরোজ, মেয়ে রিয়া পাল ও শ্যালক সঞ্জয় সরকার। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঠাকুরপল্লি এলাকায়। জানা গিয়েছে, ঠাকুরপল্লির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি সমর সিরোজ ২৩ বছর আগে বনগাঁ ঢাকাপাড়ার বাসিন্দা রেখাকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে তাঁদের মধ্যে সাংসারিক অশান্তি লেগেই থাকত। সম্প্রতি স্ত্রী রেখা প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে দাবি পরিবারের। তা নিয়ে অশান্তি বাড়তে থাকে। অভিযোগ, রেখা স্বামীকে প্রায়ই মারধর করত। বিষ খাইয়ে প্রাণে মারার হুমকি দিত বলেও অভিযোগ।

Advertisement

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সকালে স্বামীকে খেতে দিয়ে বাপেরবাড়ি চলে যান রেখা। খাওয়ার কিছুক্ষণ পর সমর অস্বস্তি বোধ করেন। প্রতিবেশীরা তৎক্ষণাৎ তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটা হয়েছে। এরপরই পরিবারের সন্দেহ হয়। অভিযোগ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে না নেওয়ায় স্ত্রী রেখা খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা করেছেন। অভিযোগ, এই ঘটনায় যুক্ত রয়েছে তাঁর মেয়ে ও শ্যালক সঞ্জয়ও। ঘটনা তদন্ত নেমে বনগাঁ থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.