বাড়ির বারান্দায় দাঁড়িয়েই বাতাসের সুঘ্রাণ নিতে নিতে, পাখিদের সমধুর কন্ঠের ডাক শুনতে কার না ভালো লাগে? তবে তার জন্য খাটনি রয়েছে খানিক। বাড়ির বাগানে যদি বেশ কিছুটা জায়গা থাকে, তবে লাগানো যেতে পারে এমন কোনও বড় গাছ, যা পাতার ছায়া শীতল রাখবে সমগ্র পরিবেশকেই। আবার তাদের ফল-ফুলের টানে হাজির হবে পাখিদের মেলা, ঘুম ভেঙে কানে আসবে পাখিদের কিচিরমিচির। তবে এমন গাছ বসানোর ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া জরুরি, কারণ এরা বেড়ে উঠে ফুল-ফল ধরতে সময় লেগে যায় বেশ কয়েক বছর।

আরও পড়ুন:
বকুল
এ গাছের বৃদ্ধি অপেক্ষাকৃত ধীর। ৪-৫ বছরে অনেকখানি বড় হয়ে যাবে গাছটি, ছায়ায় আড়াল হবে গোটা বাগান। ছোট ছোট সুগন্ধি ফুলের মিষ্টি গন্ধ বিশেষ করে সন্ধ্যার পর চারপাশে ছড়িয়ে পড়ে। বকুলের ঘন পাতার আড়ালও ছোট পাখিদের আশ্রয় নেওয়ার উপযোগী পরিবেশ তৈরি করতে পারে।
শিউলি
শিউলি সাধারণত মাঝারি আকারের গাছ হলেও যথেষ্ট জায়গা পেলে বাগানে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। শরৎকালে সাদা-কমলা ফুলের মনমাতানো সুবাস বাগান ভরিয়ে দেয়। ভোরবেলা গাছের নিচে ঝরে থাকা ফুলও বাগানের সৌন্দর্য বাড়ায়। পাখি ও প্রজাপতিদের আকর্ষণ করার ক্ষেত্রেও শিউলির চাইতে ভালো কোনও গাছ হতেই পারে না। শিউলির গন্ধ নাকে এলেই মনে হবে, এই তো, পুজো এসেই গেল!
ছাতিম
ছাতিম দ্রুত বাড়তে পারে। তাই বাগানে পর্যাপ্ত জায়গা থাকলে বেছে নিতে পারেন এই গাছ। পঞ্চম বছর নাগাদ গাছ অনেকখানি বড় হয়ে যাবে তো বটেই, ফুলে ফুলে ভরেও উঠবে। তবে ছাতিমের তীব্র গন্ধ অপছন্দ করেন অনেকেই। সেক্ষেত্রে এ গাছ এড়িয়ে যাওয়া চলে। ছাতিম আশপাশের পরিবেশকে তুলনামূলকভাবে শীতল করে দেয়।

হাসনুহানা
বাড়ির বাগানে বসানোর পক্ষে যথেষ্ট উপযোগী এই গাছ। এ গাছ খুব বেশি বড় হয় না, আর নিয়মিত ছাঁটাই করতে পারলে তার পরিচর্যাও সহজ হয়। এর সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অপরূপ সুবাস, যা কেবল রাতের বেলাতেই পাওয়া যায়। এ গাছের ছোট, সবুজাভ-সাদা ফুল সাধারণত সন্ধ্যার পর ফুটতে শুরু করে আর যত রাত বাড়ে, তত তীব্রতর হয় এর গন্ধ।
তবে বড় গাছ লাগানোর আগে খেয়াল রাখতে হয় কয়েকটি বিষয়ের দিকে। বাড়ির দেওয়াল, ছাদ, বৈদ্যুতিক তার, পাইপলাইন প্রভৃতির থেকে কিছুটা দূরত্ব রেখে গাছ বসাতে পারলে ভালো হয়। আবার বাগান ছোট হলে বড় গাছের বদলে মাঝারি মাপের গাছ বেছে নেওয়াই ভালো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর