Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Nirmal Purja

৬ মাসে ১৪ শৃঙ্গজয়ী, অকালপ্রয়াত কিংবদন্তি নির্মল পুরজার নামে এবার হিমালয়ের উদ্ভিদকে চিনবে বিশ্ব

নেপালের মিয়াগদি অঞ্চলে প্রায় ২,৯০০ মিটার উচ্চতায় আবিষ্কৃত হয়েছে এই নতুন উদ্ভিদ। প্রজাতিটির বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে ‘ইমপেটিয়েনস নিমসপুরজাই’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৭:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৭:৪৭

options
link
৬ মাসে ১৪ শৃঙ্গজয়ী, অকালপ্রয়াত কিংবদন্তি নির্মল পুরজার নামে এবার হিমালয়ের উদ্ভিদকে চিনবে বিশ্ব zoom
পর্বতারোহী নির্মল পুরজা।
Advertisement

নির্মল পুরজা (Nirmal Purja)— বিশ্বের জনপ্রিয়তম পর্বতারোহীদের মধ্যে অন্যতম। ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে পৃথিবীর সবকটি (১৪টি) ৮,০০০ মিটারের বেশি উঁচু শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। সাধারণত ৮,০০০ মিটারের ওপরের অঞ্চলকে ‘ডেথ জোন’ বলা হয়, কারণ কৃত্রিম অক্সিজেন ছাড়া সেখানে বেঁচে থাকা অসম্ভব। কিন্তু নির্মল পুরজা তাঁর জীবৎকালে ২৯ বার কোনওরকম অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এমন উচ্চতার শৃঙ্গগুলি জয় করেন। তাঁর এই অবিশ্বাস্য পর্বত অভিযানের গল্প নিয়ে তৈরি হয় ডকুমেন্টারি ‘ফরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’। মুক্তির পর তা বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়।

Meet the New Himalayan Plant Named After Mountaineer Nirmal Purja

Advertisement

এছাড়াও ২০২১ সালে তিনি ও তাঁর দল ইতিহাসের প্রথম পর্বতারোহী দল হিসেবে কনকনে শীতের মধ্যে (Winter Ascent) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ও সবচেয়ে বিপজ্জনক পর্বত ‘কে-টু’ (K2) জয় করেন। চূড়ায় পৌঁছে সকলে একসঙ্গে নেপালের জাতীয় সঙ্গীত গেয়ে উঠেছিলেন।

দুর্ভাগ্যজনকভাবে ২০২৬ সালের জুলাই মাসে পাকিস্তানের ব্রড পিকে একটি ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয় এই কিংবদন্তী নেপালি-ব্রিটিশ পর্বতারোহীর। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ৪৩ বছর।

তাঁর নাম এবার যুক্ত হল হিমালয়ের উদ্ভিদবৈচিত্র্যের গবেষণার সঙ্গেও। নির্মল ‘নিমস’ পুরজার প্রতি সম্মান জ্ঞাপন করতে, হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে আবিষ্কৃত সাম্প্রতিকতম উদ্ভিদ প্রজাতিটির নামকরণ করা হয়েছে তাঁর নামে। নেপালের মিয়াগদি অঞ্চলে প্রায় ২,৯০০ মিটার উচ্চতায় আবিষ্কৃত হয়েছে এই নতুন উদ্ভিদ। প্রজাতিটির বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে ‘ইমপেটিয়েনস নিমসপুরজাই’। বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এটিকে একটি স্বতন্ত্র প্রজাতি হিসেবে চিহ্নিত করেছেন। এই উদ্ভিদের আবিষ্কার প্রমাণ করে যে, হিমালয়ের দুর্গম অঞ্চল এখনও কতখানি বৈচিত্র্যে ভরা।

Meet the New Himalayan Plant Named After Mountaineer Nirmal Purja
ইমপেটিয়েনস নিমসপুরজাই

এমন এক আবিষ্কারের ফলে মিয়াগদি অঞ্চলের নাম নতুন করে উঠে এসেছে আলোচনায়। অনুমান করা যাচ্ছে, এতে সেখানকার পর্যটনও নতুন করে গতি পাবে। সাধারণত নেপাল বললেই কেবল এভারেস্টগামী ট্রেকিং রুটের কথা ভাবেন পাহাড়প্রেমীরা। তাঁদের ক্ষেত্রে মিয়াদগি এক অভিনব গন্তব্য হতে পারে। ধৌলাগিরি বেসক্যাম্প, খোপরা ডান্ডা, রুপসে জলপ্রপাত এবং কালিগাণ্ডাকি করিডর এখানকার অন্যতম মুখ্য আকর্ষণ। ট্রেকিং না করতে চাইলেও স্রেফ প্রকৃতি উপভোগ করতে, এসে থাকা যায় এখানকার স্থানীয় হোমস্টেতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.