রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিজেপির নিয়মবিরুদ্ধ কাজের প্রতিবাদ করে আক্রান্ত তৃণমূল নেতা। হামলার শিকার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা আমিন সোয়েল। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি।
মাজিলাপুর অঞ্চলের সামরাইবাড় জলপাই এলাকায় সরকারি জায়গায় জল জীবন মিশনের কাজ হওয়ার কথা ছিল। টেন্ডারও হয়ে যায়। কিন্তু বিজেপি পরিচালিত কাঁথি ১ পঞ্চায়েত সমিতি সামরাইবাড় জলপাই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। দেড় কিলোমিটার দূরে সরদপুর এলাকায় ব্যক্তিগত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেই অভিযোগ।
[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]
কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোয়েল তার প্রতিবাদ করেন। এই অশান্তির মাঝে বুধবার রাতে এলাকায় বাজি ফাটাতে শুরু করে বিজেপি। খবর পেয়ে রাত ১১টা নাগাদ আমিন ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিয়ে ফেরার সময় আচমকা বিরোধী দলনেতার উপর হামলা চালানো হয়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায় বলেই অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! রণবীর-সহ গোটা কাপুর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের]
সর্বশেষ খবর
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন
-
নদী না ডাস্টবিন! তীরে আবর্জনার পাহাড়, একা হাতে পরিষ্কার তরুণের, ছবি দেখে কুর্নিশ নেটপাড়ার
-
বন্যাকে থোড়াই কেয়ার, গির্জার ভিতর কোমর জলেই বিয়ে বর-কনের! ভাইরাল ভিডিও