ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের গ্রুপ ডিলিট করে দেওয়ার অভিযোগ৷ দলীয় নেতৃত্বের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকেই হোয়াটস অ্যাপ ও ফেসবুকের দুটি গ্রুপে কোনও মেসেজ পাঠানো যাচ্ছে না৷ ঘটনায় ক্ষুব্ধ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্রুপ ডিলিট হওয়ার নেপথ্যে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি৷ এই দুটি গ্রুপ ফেরানো না হলে, আইনি পথে হাঁটারও হুঁশিয়ারি দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব৷
[পিকনিকে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, বাঁকুড়ায় চাঞ্চল্য]
দীর্ঘদিন ধরেই ফেসবুক ও হোয়াটস অ্যাপে TMCS এবং TCCF নামে দুটি গ্রুপ রয়েছে৷ ওই গ্রুপ দুটির মাধ্যমে তৃণমূল কর্মীসমর্থক ও দলীয় নেতারা একে অপরের সঙ্গে যোগাযোগ করেন৷ গ্রুপ দুটিতে প্রায় সাড়ে চার লক্ষ সদস্য রয়েছেন৷ সোমবার রাত থেকেই ফেসবুক গ্রুপটি কাজ করা বন্ধ করে দিয়েছে৷ সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বের কাছে খবর পৌঁছায়৷ যোগাযোগ করা হয়েছে দিল্লিতে ফেসবুকের হেড অফিসে৷ দুপুর দুটোর পর রিস্টোর করা হবে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ আদৌ দুপুরের পর থেকে আবার ওই গ্রুপটি ব্যবহার করা যায় কি না, সেদিকেই তাকিয়ে দলীয় নেতাকর্মীরা৷ ফেসবুকের সমস্যা মিটতে না মিটতেই মঙ্গলবার সকালে হোয়াটস অ্যাপ গ্রুপও ডিলিট হয়ে যায়৷ এদিন সকালে এক তৃণমূল কর্মী হোয়াটস অ্যাপ গ্রুপে মেসেজ পাঠান৷ তিনি দেখেন, ওই গ্রুপে কোনও মেসেজ পাঠানো সম্ভব হচ্ছে না৷ এছাড়াও ওই গ্রুপে ‘নো কনটেন্ট ফাউন্ড’ লেখা মেসেজও পান ওই ব্যক্তি৷ দলীয় নেতৃত্বের মাধ্যমে অভিযোগ জানানো হয় হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষকেও৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে৷
[পুজোয় শহরে আসছেন সুরেশ প্রভু-সহ একাধিক বিজেপি নেতা]
একের পর এক হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপ ডিলিট হওয়ার ঘটনায় নতুন করে মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ ক্ষুব্ধ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বাড়বাড়ন্ত মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি৷ তাই গেরুয়া শিবিরের ষড়যন্ত্রেই ফেসবুক এবং হোয়াটস অ্যাপ গ্রুপ ডিলিট হওয়ার ঘটনা ঘটেছে বলেই অভিযোগ তাঁর৷ দিল্লিতে ইতিমধ্যেই অভিযোগও জানানো হয়েছে৷ আইনি পথে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দলীয় নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া