দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের সমবায় নির্বাচনে সবুজ ঝড়। এবার ঘাসফুল ফুটল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ভুবনখালির সমবায় ভোটে। টানা ৩০ বছর পর নিরঙ্কুশ জয় পেল রাজ্যের শাসক শিবির।
কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভুবনখালি সমবায় সমিতিতে মোট ৯টি আসন। প্রতিটি আসনে মনোনয়ন জমা দিয়েছিল শাসক শিবির। তবে বিরোধীরা কেউ মনোনয়নপত্র জমা দেননি। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ঘাসফুল শিবির। বিপুল জয়ে স্বাভাবিকভাবে খুশি তৃণমূল। রবিবার সবুজ আবির খেলায় মেতে ওঠেন কর্মী-সমর্থকরা।
চুপড়িঝাড়া অঞ্চল তৃণমূল সভাপতি সালাউদ্দিন ঢালি বলেন, “এখন রাজ্যে বিরোধী বলে আর কেউ নেই। আগামী বছরের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভই এখন আমাদের লক্ষ্য।” বামেদের তোপ দেগে তিনি আরও বলেন, “এই সমবায় দীর্ঘদিন বামেদের দখলে ছিল। এতদিন ধরে ওরা দুর্নীতি করে জিতেছে। এখন ওদের নির্বাচনে লড়াই করার সাহসও নেই।” এই বিষয়ে যদিও বামেদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধু কুলতলিই নয়। এর আগে পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় নির্বাচনে জয়ী হয় তৃণমূল। তবে রবিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ী হয়েছে গেরুয়া শিবির।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব