রঞ্জন মহাপাত্র, কাঁথি: খেজুরি ২ পঞ্চায়েতে বিজেপি স্থায়ী সমিতি গঠনের পরই এলাকায় অশান্তি। তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ। তাঁদের বাড়িঘর ভাঙচুরও করা হয়। এই ঘটনায় কাঠগড়ায় গেরুয়া শিবির। অভিযোগ অস্বীকার বিজেপির।
বুধবারই পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠম করে বিজেপি। ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর ভোটে গেরুয়া শিবির জয়লাভ করেন বলেই অভিযোগ। স্থায়ী সমিতি গঠনের পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকরা। স্থানীয়দের দাবি, রাতভর এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। বেছে বেছে তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি কর্মী-সমর্থকরা এলাকায় সন্ত্রাস ছড়ায় বলেই দাবি।
[আরও পড়ুন: সরকারি দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগ, তিন গুণ করা হল ভাড়া]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খেজুরি থানার পুলিশ। আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, তাঁদের দলের অন্তত ৪ জন জখম হয়েছেন। তাঁদের ভরতি করা হয়েছে হাসপাতালে। যদিও বোমাবাজি, হামলার অভিযোগ খারিজ করে দিয়েছে পদ্মশিবির। তবু এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধীদের মধ্যে শুরু জোর তরজা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: কানাডায় খলিস্তানি ডেরা! ৪৩ জনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা প্রকাশ NIA-র]
সর্বশেষ খবর
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও