Bulldozer

অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার

বহরমপুরের যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। তাঁর স্ত্রী মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ বহরমপুর শহরের তিন নম্বর সৈয়দাবাদ বাঙালপাড়া এলাকায় একটি জমিতে বাগানবাড়ি বানিয়েছিলেন। অভিযোগ এই বাড়িটি ওই জমিটি দখল করে বানানো হয়েছে। তারপরই আজ সেই বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল।

কৌশিক ঘোষ
কৌশিক ঘোষ

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১২:৫৫

options
link
অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার
ফাইল ছবি।

এবার বুলডোজার চলল বহরমপুরের তৃণমূল যুবনেতার বাড়িতে। বহরমপুর শহর যুব তৃণমূল নেতার বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা। অন্যের জায়গা দখল করে এই বাগান বানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল যুব নেতার পরিবারের দাবি, ওই জায়গা তাঁরা কিনেছিলেন। এ দিকে যুবনেতা ও তাঁর স্ত্রী পলাতক।

Advertisement

বহরমপুরের যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। তাঁর স্ত্রী মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ বহরমপুর শহরের তিন নম্বর সৈয়দাবাদ বাঙালপাড়া এলাকায় একটি জমিতে বাগানবাড়ি বানিয়েছিলেন। অভিযোগ এই বাড়িটি ওই জমিটি দখল করে বানানো হয়েছে। তারপরই আজ সেই বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল। যুবনেতা ও তাঁর স্ত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তাঁরা পলাতক বলে জানা গিয়েছে। ওই যুবনেতার মা চম্পা ঘোষের দাবি, “আমরা ওই জমিটি কিনেছিলাম। সব কাগজপত্র আছে। ছেলে রাজনীতি করে সেই জন্যই প্রতিহিংসাপরায়ণ হয়ে এই কাজ করা হচ্ছে। ছেলে বাড়িতে নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন বেআইনি নির্মাণ নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। কোনওভাবেই অবৈধ নির্মাণ ও কাজ মেনে নেওয়া হবে না সেই বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মোতাবেক কাজ শুরু করেছে প্রশাসনও। এবার বহরমপুরের যুব তৃণমূল নেতার বাড়িতে বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হল।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.