নব্যেন্দু হাজরা: রাজ্যবাসীর জন্য সুখবর। শনিবার থেকে রাজ্যে চারটি দূরপাল্লা রুটে সরকারি বাস (Bus Service) পরিষেবা শুরু হল। আরও একটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে সেই রুটে সরকারি নয়, বেসরকারি সংস্থার বাস চলবে।
কোভিডের চোখ রাঙানো এড়িয়ে বর্হিমুখী হয়েছে আমজনতা। ঘরবন্দি দশা কাটিয়ে ঘুরতে যাচ্ছেন এদিক-ওদিক। কিন্তু এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেনগুলিকে কোভিড স্পেশ্যালের তকমা দিয়ে চালানো হচ্ছে। ফলে ভাড়াও বেড়েছে অনেকটা। এই পরিস্থিতি পর্যটক কিংবা নিয়মিত যাত্রীদের ভরসা সরকারি বাস। সে কথা মাথায় রেখেই এ দিন হাবড়া থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়া, তারাপীঠগামী বাস পরিষেবার উদ্বোধন হল। এছাড়া, বুরুল-সাঁতরাগাছি রুটে বাস চলাচল শুরু হয়েছে। যদিও এই বাসরুটটিতে বেসরকারি সংস্থার বাস চলবে।
[আরও পড়ুন : ভোটের আগে স্বস্তি, গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু রাজ্য সরকারের]
প্রতিদিনই এই রুটে বাসগুলি চলাচল করবে। হাবড়া থেকে বিষ্ণুপুরগামী বাসটি ছাড়বে ভোর ৪ টে ৫০ মিনিটে। তারাপীঠগামী বাসটি ছাড়বে ভোর সাড়ে চারটে। পুরুলিয়া এবং হলদিয়াগামী বাসগুলি ছাড়বে যথাক্রমে সকাল ৫টা ২৫ মিনিট এবং সকাল ৬টা ১০ মিনিটে। বাসগুলির ভাড়াও একেবারে সাধ্যের মধ্যে। বিষ্ণুপুরগামী বাসের ভাড়া রাখা হয়েছে ১৪১ টাকা। তারাপীঠগামী বাসের ভাড়া ১৯২ টাকা, পুরুলিয়াগামী বাসের ভাড়া ২৩৪ টাকা এবং হলদিয়াগামী বাসের ভাড়া রাখা হয়েছে ১২৫ টাকা।
এই পরিষেবা চালু হওয়ায় পর্যটকদের পাশাপাশি উপকৃত হবেন ব্যবসায়ীরাও। যাঁরা কাজের জন্য মাঝেমধ্যে ভিন জেলায় যান, তাঁদের অনেক সময় বাস ধরতে কলকাতায় ছুটতে হত তাঁদের। কিংবা ট্রেন বদল করতে হত। এবার সেই ঝঞ্ঝাট থেকে রেহাই পাবেন তাঁরা।
[আরও পড়ুন : দুবাইয়ে পালিয়েছেন গরু-কয়লা পাচারে অভিযুক্ত বিনয় মিশ্র? রেড কর্নার নোটিস জারির পথে CBI]
সর্বশেষ খবর
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?