রঞ্জন মহাপাত্র, কাঁথি: জোয়ারের সময় তাজপুরের সমুদ্রের নেমে তলিয়ে গেলেন তিন পর্যটক। মৃত্যু নাবালকের। মুহূর্তে আনন্দে বদলে গেল শোকে! দুজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আরেক সঙ্গী। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তাজপুর সমুদ্র সৈকতে।
এদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তাজপুরে। উত্তাল ছিল সমুদ্রও। দুপুরে তাজপুর সৈকতে স্নান করতে নামে তিনজন পর্যটক- বারাসতের ১৬ বছরের সোহান হাসান, মধ্যগ্রামের ১৮ বছরের শেখ আনিশ ইসলাম এবং ২৩ বছরের নাসিমুল হক। জোয়ারের সময় উত্তাল সমুদ্রের স্রোতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে তৎপর হয় পুলিশ ও নুলিয়ারা। তড়িঘড়ি উদ্ধার করা হয় নাসিমুল এবং সোহানকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নাবালক সোহানকে মৃত বলে ঘোষণা করেন। নাসিমুলের চিকিৎসা চলছে। তবে এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তৃতীয় পর্যটক আনিশের। সমুদ্রে তল্লাশি অভিযান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ও নুলিয়া বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাজপুরে ঘুরতে এসেছিল তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্রে স্নানের সময় নির্ধারিত সতর্কতা মানা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনজন মদ্য়প ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী