সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে গুলি। তারপর বোমা মেরে নৃশংসভাবে খুন করা হল হুগলির এক ইমারতি দ্রব্যের ব্যবসায়ীকে। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনেই খুন হন তারক বিশ্বাস (৩৮) নামে ওই ব্যবসায়ী। চুঁচুড়ার রবীন্দ্রনগরের ঘটনা। পুলিশের অনুমান, ক্ষমতা দখল ঘিরে গোষ্ঠীবিবাদের ফলে এই ঘটনা। এই ঘটনার পরই স্থানীয়রা পথ অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় ব়্যাফ। আসে বিরাট পুলিশ বাহিনীও। সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
সিসিটিভিতে ধরা পড়েছে বোমা মারার মুহূর্ত…

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তারক। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার অভিষেক হালদার। দোকানের সামনে আসতেই তারকের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। স্থানীয়দের বয়ান অনুযায়ী, তিনটি বাইকে ন’জন যুবক এসেছিল। তারককে ঘিরে ফেলে বাইকগুলি। এরপরই লাগাতার গুলি করতে শুরু করে তারা। ঘটনাস্থলেই ঝাঁঝরা হয়ে যায় তারকের দেহ। মৃত্যু নিশ্চিত করতেই বোমা মারা হয় বলে অভিযোগ।
কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য
পুলিশের অনুমান, তারকের সঙ্গে ব্যবসা নিয়ে কারও ঝামেলার জেরেই এই খুন। সব দিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজও। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জেরাও শুরু করেছে।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র