Train Service Disrupted

গঙ্গাবাঁধে ভাঙনে বিপর্যস্ত রেলপথ, মালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন

ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:৪৫

options
link
গঙ্গাবাঁধে ভাঙনে বিপর্যস্ত রেলপথ, মালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন
ফাইল ছবি।

গঙ্গার বাঁধ কাটার জেরে ফের ব্যাহত রেল চলাচল (Train Service Disrupted)। মালদহ ডিভিশনের সাহেবগঞ্জ-বারহারওয়া শাখার সাকরিগলি এবং মহারাজপুর স্টেশনের মাঝের এলাকায় গঙ্গার বাঁধ কাটার কাজ চলছে। তার প্রভাবে বাতিল একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের রুটবদল করা হয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।

Advertisement

রেল সূত্রে খবর, ৬৩০৭৩ রামপুরহাট-সাহেবগঞ্জ এবং ৬৩৪০৬ সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু বাতিল করা হয়েছে। এছাড়া ৩০ সেপ্টেম্বর ৬৩০৭৪ সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু এবং ১৩৪২৮ সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে:

Advertisement
  • ১৩৪১০ কিউল-মালদহ টাউন এক্সপ্রেস মালদহ টাউনের পরিবর্তে সাহেবগঞ্জ পর্যন্ত চালানো হয়।
  • ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস।
  • ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস।
  • ১৩০৭২ জামালপুর-হাওড়া এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি ভাগলপুর-দুমকা-রামপুরহাট রুট দিয়ে চালানো হবে।
  • ১৫৬৫৭ দিল্লি-কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেল।
  • ১৫৭৪৪ বাথিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস জামালপুর-মুঙ্গের-কাটিহার হয়ে যাতায়াত করবে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকায় আপ রেল লাইনে হঠাৎ ধস দেখা দেয়। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। বাতিল করা হয় একের পর এক ট্রেন। এমনকী বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালাতে বাধ্য হয় পূর্ব রেল। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে রেল। প্রায় ৬২ ঘণ্টার দীর্ঘ টানাপোড়েন ও উদ্বেগের পর অবশেষে নিউ ফরাক্কায় রেল লাইনের ভূমি ধস মেরামতের কাজ শেষ হয়। কেন এমন ভূমিধসের ঘটনা ঘটল তা জানতে আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদহ ডিভিশনে বিপর্যস্ত রেলপথ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.