Sealdah to Bongaon division

বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার যাত্রীরা

লাইনে দাঁড়িয়ে পড়েছে একের পর এক ট্রেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ২২:৫৯

options
link
বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার যাত্রীরা
ফাইল ছবি

বনগাঁ শাখায় প্রায় দেড়ঘণ্টা ধরে বন্ধ রেল চলাচল। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় দত্তপুকুর ও বিড়ার মাঝে রেললাইনে ফাটল দেখা যায়। লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। তার ফলে চরম ভোগান্তির শিকার অফিসযাত্রীরা।

Advertisement

ঘড়ির কাঁটায় তখন ৬টা ৫৭ মিনিট হবে। আপ শিয়াবদহ-বনগাঁ লোকাল দত্তপুকুরে দাঁড়িয়ে পড়ে। তার পিছনে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। কোনও ট্রেন দমদম ক্যান্টনমেন্ট, কেউবা বারাসত স্টেশনে দাঁড়িয়ে পড়ে। তার ফলে স্বাভাবিকভাবে অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

Advertisement

এই ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীদের একাংশ। অনেকের দাবি, রেলের তরফে যাত্রী পরিষেবার দিকে বিন্দুমাত্র নজর দেওয়া হয় না। আবার কারও কারও দাবি, স্টেশনে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও পরিষেবা স্বাভাবিক করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। যদিও অবশেষে রাত সাড়ে ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ট্রেন চলতে শুরু করে। তবে ততক্ষণে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বেড়ে যায়। ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লেগে যায়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.