‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের (Tulu Mandal) বাড়ি যেন রাজপ্রাসাদ। গাড়ির সংখ্যা অবাক করা। শুধু তাই নয়, এবার সামনে এল খাবারের বিলাসিতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, মাসে নাকি দেড় লক্ষ টাকার ফল কিনতেন টুলু। দিনে ৪০ লিটার দুধ আসত বাড়িতে। রাজকীয় খাবারদাবার নিয়ে চলছে জোর চর্চা।
আরও পড়ুন:
টুলুর ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের দাবি, দিনের বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন ‘পাথরসম্রাট’। কাজের সূত্রে কখনও সোঁতশাল, কখনও মহম্মদবাজার আবার কোনও সময় কলকাতার চিনার পার্কের বাড়িতে থাকতেন টুলু। তবে সুভাষপল্লির বাড়িই ছিল তাঁর অবসরযাপনের জায়গা। সেখানে মনমতো বাড়ি সাজিয়েছিলেন টুলু। জিম থেকে থিয়েটার তৈরি করেছিলেন ‘পাথরসম্রাট’। আসবাব হিসাবে ব্যবহার করতেন বিদেশি কাঠের খাট, বেলজিয়ান গ্লাসের আয়না।
শোনা গিয়েছে, নিয়মিত শরীরচর্চা করা টুলু স্বাস্থ্যকর খাবারদাবার খেতে পছন্দ করতেন। ফল এবং দুধজাতীয় খাবারদাবার খেতেন। বাজার থেকে কেনা ছানা খেতে ভালোবাসতেন না। তাই নাকি দিনে কমপক্ষে ৪০ লিটার দুধ কিনতেন। তা দিয়েই তৈরি হত ছানা। পাঁচজন রাঁধুনি রান্নাবান্না করতেন। আবার ফলও অত্যন্ত প্রিয় টুলু ও তাঁর স্ত্রীর। মিয়াজাকি আম, চায়না নাসপতি, ফুজি ও কাশ্মীরি আপেল, দার্জিলিঙের কমলালেবু পছন্দ করতেন টুলু। তাঁর স্ত্রীর পছন্দের অ্যাভোকাডো এবং কিউই-র মতো ফল। শোনা গিয়েছে, সিউড়ির একটি প্রথম শ্রেণির দোকান থেকে নাকি ফল কিনতেন টুলু। সকালে ওই ফল দোকানি ফলের ছবি এবং ভিডিও করে পাঠাতেন। হোয়াটসঅ্যাপে দেখে ফল পছন্দ করা হত। পছন্দ হলে টুলুর কোনও কর্মী গিয়ে ফল নিয়ে আসতেন। অনেক সময় ম্যানেজারদেরও ফল কিনতে পাঠানো হত। কমপক্ষে ১০টাকার ফল কিনতেন তাঁরা। মাসের শেষে দেড় লক্ষ টাকার বিল মেটাতেন ‘পাথরসম্রাট’। যেমন নিজেরা খেতেন তেমন আবার উপহারেও টুলু ফল দিতে পছন্দ করতেন। জানা গিয়েছে, জেলা প্রশাসনের নতুন আধিকারিককে কমপক্ষে ১০ হাজার টাকার ফল উপহার দিতেন। এখনও টুলু কোথায়, তা জানা নেই কারও। তবে আপাতত টুলুর খাদ্যাভ্যাসই যেন ‘টক অফ দ্য টাউন’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও