বাবার গচ্ছিত টাকা নিয়ে বিবাদ! বাসন্তীতে ভাইয়ের হাতে খুন দাদা! এক ভাইকে আটক করেছে পুলিশ। অন্যজন পলাতক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইউসুব আলি মোল্লা। বয়স ৪৪ বছর। তিনি বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের হাড়ভাঙ্গি গ্রামের বাসিন্দা। তাঁরা তিনভাই। দিনকয়েক আগে মারা গিয়েছেন ইউসুবদের বাবা। এদিকে বাবার গচ্ছিত টাকায় অধিকার কার? তা নিয়ে তিন ভাই ইউসুব আলি মোল্লা, সইদ আলি মোল্লা ও সাইফুদ্দিন মোল্লার মধ্যে বচসা চলছিল। সেই বচসা এ দিন বিকালে চরম আকার নেয়। অভিযোগ, সইদ আলি ও সাইফুদ্দিন লাঠি নিয়ে বেধড়ক মারধর করে ইউসুবকে। তাতেই তিনি গুরুতর আহত হন। মৃত্যু হয় ঘটনাস্থলেই। ঘটনার খবর পৌঁছয় বাসন্তী থানায়। বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছয়। মৃতদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, অনুসারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সইদকে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযুক্ত সাইফুদ্দিন পলাতক। মৃতের পরিবার অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বসে’র মাঝেই এবার রাজনীতিতে দুর্নিবার-জীতু! কোন দলে দুই তারকা?
-
‘ট্রফিচোর’ নকভিকে সবাই মিলে ঘাড়ধাক্কা! এবার এশিয়ার মাথায় বাংলাদেশি তারকা, পাশে ভারতও?
-
‘উদাসীন’ রাষ্ট্রসংঘের সঙ্গে ‘শোলে’র ঠাকুর সাহেবের তুলনা! তীব্র খোঁচা ইরানের
-
স্বরাষ্ট্র মন্ত্রকে ঘুষকাণ্ড! বিপুল টাকার বিনিময়ে লাইসেন্স, গ্রেপ্তার ২ আধিকারিক
-
‘পূর্ব আকাশ’ টেলিগ্রাম চ্যানেলে ভিন রাজ্যে জাল বিস্তার জঙ্গিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য