Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Purba Bardhaman

পরকীয়ায় মেতে ছেলে, প্রতিবাদ করায় পুত্রবধূর উপর অ্যাসিড হামলা শাশুড়ির! জখম শিশুপুত্রও

শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। অভিযুক্ত শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মায়ের বিরুদ্ধে পুলিশে বয়ান দিয়েছেন তাঁর মেয়ে।

ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২০:৩৬

link
ধীমান রায়
ধীমান রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২০:৩৬

options
link
পরকীয়ায় মেতে ছেলে, প্রতিবাদ করায় পুত্রবধূর উপর অ্যাসিড হামলা শাশুড়ির! জখম শিশুপুত্রও zoom
প্রতীকী ছবি
Advertisement

পরকীয়ায় মেতে স্বামী, প্রতিবাদ করায় পুত্রবধূর উপর অ্যাসিড হামলা শাশুড়ির! জখম শিশুপুত্রও

পরকীয়ায় মেতে স্বামী! তাতে পূর্ণ সমর্থন ছিল শাশুড়ির! প্রতিবাদ করেছিলেন স্ত্রী। ফল হল মারাত্মক। ঘুমন্ত পুত্রবধূর উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। জখম হয়েছে বছর পাঁচের শিশুও। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারে। অভিযুক্ত শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

জখম গৃহবধূর নাম সুকদি সোরেন। বয়স ৩২ বছর। তিনি পূর্ব বর্ধমানের ভাতার থানার মাহাতা গ্রামের বাসিন্দা। বছর ১১ আগে মাহাতা গ্রামের বাসিন্দা পেশায় গাড়িচালক সোমাই সোরেনের সঙ্গে সুকদির বিয়ে হয়। দম্পতির দুই সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ১০ বছর। ছোট ছেলের বয়স ৫ বছর। অভিযোগ, বছর তিনেক আগে এলাকারই বাসিন্দা এক যুবতীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সোমাই। প্রেমিকাকে বাড়িতেই তোলার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্ত্রীর আপত্তিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তারপর বসতবাড়ির পাশেই আলাদা ঘর তৈরি করে প্রেমিকাকে সেখানেই রেখে দিয়েছেন যুবক। ছেলের এই কর্মকাণ্ডে পূর্ণ সমর্থন ছিল তাঁর মা সুকি মাড্ডির। তিনি পুত্রবধূকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। ঝগড়াঝাঁটি লেগেই থাকত। তবুও বধূ শ্বশুরবাড়ি ছাড়েননি।

জানা গিয়েছে, শুক্রবার রাতে ছোট ছেলে শুভকে নিয়ে নিজের ঘরে শুয়েছিলেন সুকদি। বারান্দায় শুয়েছিলেন শাশুড়ি। অভিযোগ, রাত প্রায় দুটো নাগাদ বধূর উপর অ্যাসিড হামলা করা হয়। তাঁর মুখের অংশ ঝলসে যায়। জখম গৃহবধূ ওই অবস্থায় ছুটতে ছুটতে পাসের বাড়িতে থাকা ননদ তুলসী কিস্কুকে ডাকেন। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। ভোর নাগাদ তাঁকে প্রথমে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জখম বধূর মা ভাতারের আলিনগর গ্রামের বাসিন্দা বুধিন হাঁসদা ভাতার থানায় এফআইআর দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শাশুড়ি সুকি মাড্ডিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নির্দিষ্ট ধারায় পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের মেয়ে তুলসীর দাবি, “আমার মা ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। তাই মা ই আমার ভাইয়ের স্ত্রীর উপর এই অ্যাসিড হামলা চালিয়েছে বলে আমার ধারণা।” তুলসী কিস্কু পুলিশের কাছে নিজের বয়ানও দিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.