৫ কাঠা জমির জন্য ধুন্ধুমার, তিরবিদ্ধ হয়ে বেঘোরে মৃত্যু বৃদ্ধের

উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনায় অভিযুক্তরা পলাতক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৫:৫০

options
link
৫ কাঠা জমির জন্য ধুন্ধুমার, তিরবিদ্ধ হয়ে বেঘোরে মৃত্যু বৃদ্ধের

শংকর রায়, উত্তর দিনাজপুর:  খাতায় কলমে জমির মালিক তিনিই। কিন্তু, জমিটি আগের মালিকের পরিবারের লোকেরা দখল করে রেখেছিল বলে অভিযোগ। সোমবার সকালে জমি পরিবারের লোকেদের নিয়ে জমির পুর্নদখলে গিয়েছিলেন বর্তমান মালিক সুখনলাল সিং। তার জেরে ধুন্ধুমার কাণ্ড। দুপক্ষের সংঘর্ষে তিরবিদ্ধ হয়ে বেঘোরে মারা গেলেন ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের এই ঘটনায়  অভিযুক্তরা পলাতক।

Advertisement

[শ্বশুরবাড়ি থেকে স্ত্রী না ফেরায় অভিমানে আত্মঘাতী স্বামী]

Advertisement

ইসলামপুরের মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের গোলানি গ্রামের বাসিন্দা সুখনলাল সিংহ। বছর দুয়েক আগে প্রতিবেশী দুধিকুমার সিংহের কাছ থেকে পৌনে পাঁচ কাঠা জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, দুধিকুমারের মৃত্যুর পর, জমিটি দখল করে রেখেছিলেন তাঁর ভাই শংকর সিংহ ও সরকার সিংহ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে ভাই হেমলালকে নিয়ে জমির দখল নিতে গিয়েছিলেন সুখনলাল। তাঁদের বাধা দেয় দুধিকুমারের ভাই শংকর ও সরকার। বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালীন আচমকাই সুখনলালকে লক্ষ্য করে তির ছোড়ে শংকর ও তাঁর সঙ্গীরা। ওই বৃদ্ধের ডান চোখের কর্নিয়ার পাশে তির বিধে যায়। আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। পরে গুরুতর আহত সুখনলালকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মারা যান তিনি।

Advertisement

[কাঠের সেতু পেরোতে ‘নজরানা’ ১০ টাকা! ক্ষোভে ফুঁসছে কালিন্দ্রীপাড়ের গ্রাম]

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শংকর, সরকার ও বিকাশ পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের তরফে এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

[দামের ছেঁকায় বাদ ডিম, মিড-ডে মিলে পড়ুয়ারা পেল চিকেন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.