Two people killed in road accident in Burdwan

মোটর ভ্যান ও ট্রাকের ধাক্কায় মৃত ২, বর্ধমানে জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছনোর প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৩, ১০:৪৮

options
link
মোটর ভ্যান ও ট্রাকের ধাক্কায় মৃত ২, বর্ধমানে জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল

অর্ক দে, বর্ধমান: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। মোটর ভ্যানের এবং ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দু’জনের। জখম আরও দু’জন। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছনোর প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। তার ফলে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যানচলাচল।

Advertisement

শনিবার সকালে বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে মীরছোবা এলাকার ফ্লাইওভারের উপর দিয়ে একটি মোটর ভ্যান এবং ট্রাক যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান দু’জন। মৃতেরা হলেন শেখ বাপি এবং শেখ কিরণ। জখম হন শেখ জয়নাল এবং শেখ বালি নামে দু’জন। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: তিরবিদ্ধ অবস্থায় ঘোরাফেরা দাঁতালের, হামলার আতঙ্কে কাঁপছে খড়গপুরের কলাইকুন্ডা রেঞ্জ]

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার বহুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তার প্রতিবাদে বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়কে চলে অবরোধ। অবরোধকারীদের সঙ্গে কথা বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দেহ উদ্ধার করেন ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়। আহতদের ভরতি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন যাতায়াতকারীরা।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে না জানিয়েই পার্কিং ফি বৃদ্ধি! ফিরহাদকে সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ, জানালেন কুণাল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.